Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এসএসসি: ভুল সংশোধনের জন্য খুলল পোর্টাল

শিক্ষক নিয়োগের পরীক্ষার (দ্বিতীয় এসএলএসটি এটি) জন্য আবেদনে ভুলভ্রান্তি সংশোধনের সুযোগ দিল স্কুল সার্ভিস কমিশন। নাম, জন্মতারিখ, লিঙ্গ, ছবি ও সইয়ে ভুল করে থাকলে বা না আপলোড করে থাকলে তা সংশোধন করা যাবে।

এসএসসি: ভুল সংশোধনের জন্য খুলল পোর্টাল
  • ৩১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষক নিয়োগের পরীক্ষার (দ্বিতীয় এসএলএসটি এটি) জন্য আবেদনে ভুলভ্রান্তি সংশোধনের সুযোগ দিল স্কুল সার্ভিস কমিশন। নাম, জন্মতারিখ, লিঙ্গ, ছবি ও সইয়ে ভুল করে থাকলে বা না আপলোড করে থাকলে তা সংশোধন করা যাবে। বুধবার থেকেই সেই লক্ষ্যে পোর্টালের ‘এডিট’ অপশন খুলে দিয়েছে কমিশন। ৩ আগস্ট পর্যন্ত এই সুযোগ মিলবে। ক্যাটিগরি বা সাব-ক্যাটিগরি সংশোধনের জন্য (মূলত ওবিসি) পোর্টাল খোলা থাকবে ৫ থেকে ১১ আগস্ট পর্যন্ত। 

Advertisement

সুপ্রিম কোর্ট রাজ্যের তৈরি করা ওবিসি তালিকা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছে। ফলে সেই তালিকা ধরে আবেদনের ক্ষেত্রে ওবিসি সংরক্ষণের সুবিধা নেওয়ার বাধা আপাতত রইল না। হাইকোর্টের নির্দেশের পরে শ্রেণিগত সংরক্ষণের অংশটি তুলে নিয়েছিল কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর এডিট অপশনে তা যোগ করার সুযোগ দেওয়া হল।

Advertisement
সম্পর্কিত সংবাদ