Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিপিএড নিয়ে ধোঁয়াশা কাটাল এসএসসি

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) আবেদনপত্রে বিপিএড ডিগ্রির জন্য পৃথক কোনও জায়গা রাখা নেই। অথচ, শারীরশিক্ষার শিক্ষক হিসেবে নিযুক্ত হতে গেলে এই ডিগ্রি থাকা বাধ্যতামূলক।

বিপিএড নিয়ে ধোঁয়াশা কাটাল এসএসসি
  • ৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) আবেদনপত্রে বিপিএড ডিগ্রির জন্য পৃথক কোনও জায়গা রাখা নেই। অথচ, শারীরশিক্ষার শিক্ষক হিসেবে নিযুক্ত হতে গেলে এই ডিগ্রি থাকা বাধ্যতামূলক। তাই প্রার্থীদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছিল। তাঁরা ভাবছিলেন, এই জটিলতার কারণে তাঁদের আবেদন পরবর্তীতে বাতিল হয়ে যেতে পারে। এ প্রসঙ্গে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার শুক্রবার সংবাদমাধ্যমে জানিয়েছেন, আবেদনের ক্ষেত্রে আপাতত বিএড লিখলেই চলবে। কারণ বিপিএড বিএডের সমতুল ডিগ্রি। সেই কারণে অন্যান্য ডিগ্রিও উল্লেখ করা হয়নি। চেয়ারম্যানের এই ঘোষণায় অনেকটাই আশ্বস্ত প্রার্থীরা। অন্যদিকে, এসএসসি’র তরফে এদিন ফের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আপাতত আবেদন নেওয়া হলেও যতদিন না সুপ্রিম কোর্টে ওবিসি মামলার নিষ্পত্তি হচ্ছে, ততদিন এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। প্রসঙ্গত,  এর আগেই আবেদনের ক্ষেত্রে জাতিগত শ্রেণির অংশটি অবলুপ্ত করেছিল এসএসসি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ