নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষকদের সারপ্লাস ট্রান্সফার বা অতিরিক্ত শিক্ষকদের অন্যত্র বদলির যে অর্ডার গত বছর প্রকাশিত হয়েছিল, তা বাতিল করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। এই পর্যায়ে বাড়ি থেকে কয়েকশো কিলোমিটার দূরের স্কুলেও বদলির নজির ছিল। এ নিয়ে অসন্তোষ ছিল শিক্ষক মহলে। এই সংক্রান্ত মামলায় শিক্ষাদপ্তর জিতে গেলেও শিক্ষকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এরপর থেকে শিক্ষকদের বদলি করা হবে নিজের জেলাতেই। পার্শ্ববর্তী জেলাতে বদলি হলেও তা যাতে বেশি দূরে না হয়, সেটা মাথায় রাখা হবে। অন্তত ১৫০ জনের বদলি সেই পদ্ধতিতেই চলছে। শিক্ষক সংগঠন এসটিইএ বদলির বিরুদ্ধে মামলা করেছিল।



