Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ এসএসসি একাদশ-দ্বাদশের ফলপ্রকাশ

আজ, শুক্রবার প্রকাশিত হচ্ছে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল। এসএসসি সূত্রে জানা গিয়েছে, ফলপ্রকাশের কিছু আগে ‘মডেল আনসার কি’ প্রকাশ করা হবে।

আজ এসএসসি একাদশ-দ্বাদশের ফলপ্রকাশ
  • ৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, শুক্রবার প্রকাশিত হচ্ছে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল। এসএসসি সূত্রে জানা গিয়েছে, ফলপ্রকাশের কিছু আগে ‘মডেল আনসার কি’ প্রকাশ করা হবে। আর পরীক্ষায় বসা দু’লক্ষেরও বেশি পরীক্ষার্থীর নাম, রোল নম্বর সহ যাবতীয় নথি দিয়ে প্রাপ্ত নম্বর প্রকাশ করা হবে। ফলে পরীক্ষার্থীরা নিজেরাই নিজেদের অবস্থান দেখে নিতে পারবেন। প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর এই পরীক্ষা হয়। মোট শূন্যপদ রয়েছে ১২ হাজার ৫১৪টি। নবম-দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষা ৭ সেপ্টেম্বর হলেও একাদশ-দ্বাদশের ফল আগে প্রকাশিত হচ্ছে। কারণ, এই স্তরে যাঁরা সুযোগ পাবেন, তাঁদের মধ্যে নবম-দশমে সুযোগ পেলেও সেখানে ফিরে যাওয়ার প্রবণতা কম থাকবে। তবে, উলটোটা হলে বহু প্রার্থীই নবম-দশম থেকে একাদশ-দ্বাদশে ফিরে যেতেন। সে কারণেই আগে উঁচু ক্লাসের শিক্ষক নিয়োগের পথে হাঁটতে চাইছে রাজ্য সরকার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ