নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’র খাদ্যশস্যে কি কাটছাঁটের পরিকল্পনা করছে মোদি সরকার? নাকি ২০২৯ সালের পর ফের দাম দিয়ে কিনতে হবে চাল-গম? অথবা রাজ্যের উপর তৈরি হয়েছে সন্দেহ? ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গ সহ রাজ্যে রাজ্যে শুরু হচ্ছে কেন্দ্রের বিশেষ অভিযান। ফলে এই সন্দেহ আরও জোরালো হচ্ছে। যদিও কেন্দ্র বলছে, প্রকল্পের মূল্যায়ণ করতেই এই অভিযাান। আর সেই কাজে সহায়তা করতে রাজ্যের খাদ্যদপ্তরের প্রধান সচিবকে দিল্লির কৃষিভবন থেকে মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি বিরজুলাল মিনা পাঠিয়েছেন পত্র। অভিযানের পোশাকি নাম দেওয়া হয়েছে, ‘কনকারেন্ট ইভ্যালুয়েশন।’



