Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে সওয়াল স্পিকারের

সাউথ ক্যালকাটা ল’ কলেজে গণধর্ষণের ঘটনার পর থেকে তপ্ত বাংলার রাজনৈতিক মহল। ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন ধরে কেন হচ্ছে না, সেটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলে দিয়েছেন।

ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে সওয়াল স্পিকারের
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাউথ ক্যালকাটা ল’ কলেজে গণধর্ষণের ঘটনার পর থেকে তপ্ত বাংলার রাজনৈতিক মহল। ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন ধরে কেন হচ্ছে না, সেটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলে দিয়েছেন। এই প্রেক্ষাপটে ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে মত ব্যক্ত করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন স্পিকার। সেখানেই তিনি বলেন, ‘কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত। ছাত্র সংসদ না-থাকলে ছাত্র ইউনিয়নের আবার কী প্রয়োজন! সরকার নিশ্চয় এই ব্যাপারে চিন্তাভাবনা করবে। ছাত্রভোটের আগেই কলেজগুলিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা কোনোভাবেই কাম্য নয়।’ 

Advertisement

ছাত্র ইউনিয়ন ও সংসদের নির্বাচন নিয়ে শিক্ষাদপ্তরের চিন্তাভাবনার কথা তুলে ধরেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন দক্ষিণ কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রাক সুব্রত কাপের অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী। সেখানেই সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে ব্রাত্য বসু বলেন, ‘ছাত্রভোট করাতে শিক্ষাদপ্তর প্রস্তুত। তবে ছাত্রভোট নিয়ে আদালতের কোনও নির্দেশ আসেনি। আদলেতের নির্দেশ হাতে এলে তা রাজ্য সরকারকে জানাব। তারপর রাজ্য সরকারের নির্দেশমতো সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে।’
অন্যদিকে, কলেজের ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই অবস্থায় ইউনিয়ন নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে শিক্ষাদপ্তরের চিন্তাভাবনার কথা তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী। তাঁর বক্তব্য, আইনজীবীদের পরামর্শ নিয়ে একটি এসওপি তৈরি হচ্ছে। সেটি মুখ্যসচিবের সঙ্গে কথা বলে আদালতে জমা দেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ