Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বিপরীতে দক্ষিণী নায়িকা

রণবীর সিংয়ের পরের ছবি ‘প্রলয়’ নিয়ে উন্মাদনার পারদ চড়ছে ধীরে ধীরে। নতুন বছরের ছুটি কাটিয়ে দেশে ফিরেই সে ছবির শ্যুটিং শুরু করবেন তিনি।

বিপরীতে দক্ষিণী নায়িকা
  • ৫ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রণবীর সিংয়ের পরের ছবি ‘প্রলয়’ নিয়ে উন্মাদনার পারদ চড়ছে ধীরে ধীরে। নতুন বছরের ছুটি কাটিয়ে দেশে ফিরেই সে ছবির শ্যুটিং শুরু করবেন তিনি।  বলি পাড়ার খবর, ছবিতে রণবীরের সঙ্গে কাজ করতে পারেন আলিয়া ভাট। এছাড়াও তাঁর বিপরীতে আরও একজন নায়িকা থাকবেন। তিনি কল্যাণী প্রিয়দর্শন। বলিউডের জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শনের কন্যা বলিউডে আত্মপ্রকাশ করবেন এই ছবির হাত ধরেই। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘লোকা’ ছবির মাধ্যমে দেশজুড়ে পরিচিতি পেয়েছেন কল্যাণী। তাছাড়া এর আগে ‘হৃদয়ম’ ছবিতে নজর কেড়েছিলেন নায়িকা। ফলে তাঁর বলিউড ডেবিউ নিয়ে আগ্রহী অনুরাগীরা। রণবীরের এই ছবির কেন্দ্রে থাকবে জম্বির কাহিনি। এর জন্য ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করেছেন অভিনেতা। ‘ধুরন্ধর’-এর সাফল্যের পর সম্প্রতি ফারহান আখতারের ‘ডন ৩’ ছাড়ার সিদ্ধান্তও নিয়েছেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ