Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬

ন্যাশনাল হেরাল্ড দুর্নীতির ১৪২ কোটি পেয়েছেন সোনিয়া-রাহুল

ন্যাশনাল হেরাল্ড দুর্নীতিতে জড়িত সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। তাঁরা এই দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন। বদলে পেয়েছেন ১৪২ কোটি টাকা।

ন্যাশনাল হেরাল্ড দুর্নীতির ১৪২ কোটি পেয়েছেন সোনিয়া-রাহুল
  • ২২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ন্যাশনাল হেরাল্ড দুর্নীতিতে জড়িত সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। তাঁরা এই দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন। বদলে পেয়েছেন ১৪২ কোটি টাকা। বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে এমনই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় এজেন্সির হয়ে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু। তিনি বলেন, ২০২৩ সালের নভেম্বরে ইডি ন্যাশনাল হেরাল্ডের সঙ্গে যুক্ত ৭৫১ কোটি ৯০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে। বাজেয়াপ্ত করার আগে পর্যন্ত সোনিয়া এবং রাহুল এই দুর্নীতির অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। এদিন ইডি আরও দাবি করেছে, শুধু গান্ধীরা নয়, ন্যাশনাল হেরাল্ড দুর্নীতির সঙ্গে স্যাম পিত্রোদা, সুমন দুবে সহ অন্যদের যোগ পাওয়া গিয়েছে। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর আবেদনের ভিত্তিতে এই মামলা চলছে। ২০১২ সালে ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি সামনে আসে। ২০১৪ সালে আর্থিক দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের হয়। তদন্ত শুরু করে ইডি। মামলার সারবত্তা রয়েছে কি না, তাই নিয়ে এদিন বিশেষ আদালতের বিচারক বিশাল গঙ্গের এজলাসে রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় এজেন্সি। মামলাকারী সুব্রহ্মণ্যম স্বামীকে রিপোর্টের একটি কপি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক গঙ্গ। আগামী ২ থেকে ৮ জুলাই মামলার দৈনিক শুনানি হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ