Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বেলপাতা দিয়ে ১ ফুটের দুর্গা, গড়লেন সোনারপুরের পড়ুয়া

তিনি কলেজ ছাত্র। পড়াশোনার পাশাপাশি বরাবরই আলাদা কিছু করার ইচ্ছে। উদ্ভাবনমূলক কাজ করার প্রতি আগ্রহ। এবার নিজস্ব সৃজনশীলতার জোরে চমকে দিয়েছেন সোনারপুর মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ইতিহাসের ছাত্র জয়মাল্য মণ্ডল।

বেলপাতা দিয়ে ১ ফুটের দুর্গা, গড়লেন সোনারপুরের পড়ুয়া
  • ৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সৌম্যজিৎ সাহা, দক্ষিণ ২৪ পরগনা: তিনি কলেজ ছাত্র। পড়াশোনার পাশাপাশি বরাবরই আলাদা কিছু করার ইচ্ছে। উদ্ভাবনমূলক কাজ করার প্রতি আগ্রহ। এবার নিজস্ব সৃজনশীলতার জোরে চমকে দিয়েছেন সোনারপুর মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ইতিহাসের ছাত্র জয়মাল্য মণ্ডল। বেলপাতা দিয়ে বানিয়েছেন এক ফুটের প্রতিমা। সেটি তাঁর পাড়ার পুজো মণ্ডপে প্রদর্শিত হবে। মূল ঠাকুরের সঙ্গে পুজো হবে সে মূর্তিটিও। মহালয়ার পুণ্যলগ্নে এই বেলপাতার প্রতিমার চক্ষুদান করবেন জয়মাল্য।

Advertisement

দুর্গাপূজো আসার পর অনেককে অভিনব এবং নিজের উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগিয়ে দুর্গা তৈরি করতে দেখা যায়। সেরকমই একজন হলেন রাজপুর-সোনারপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়মাল্য। পড়াশোনার বাইরে এই ধরনের কাজকর্ম তাঁর বেশি পছন্দ। এর আগে একবার দেশলাই ও তেজপাতা দিয়ে ঠাকুর বানিয়েছিলেন। এবারও ঠিক করেছিলেন কিছু নতুন করবেন। তাই মাথায় আসে বেলপাতা দিয়ে দুর্গা বানানোর ভাবনা। যেমন ভাবনা তেমন কাজ। কয়েক মাস ধরে পরিকল্পনা করে দুর্গা, গণেশ, লক্ষ্মীদের বানিয়ে ফেলেছেন জয়মাল্য। তিনি বলেন, কাজটা পুরোটাই আমার মস্তিষ্কপ্রসূত। এই নিয়ে আলাদা করে কোনও প্রশিক্ষণ নেওয়া হয়নি। এই কাজের জন্য বাড়ি থেকেও সমর্থন করেছে। পাড়ার এক কাকু তিন প্লাস্টিক ব্যাগ ভর্তি গাছের বেল পাতা দিয়েছেন। পড়াশোনার ফাঁকে এই ঠাকুর তৈরি করতে কয়েক ঘণ্টা সময় দিতাম। প্রথমে বেলপাতাগুলিকে কেটে তাতে রং করি। তারপর একে একে জুড়ে প্রতিমার রূপ দিয়েছি। পাতাগুলি যাতে শুকিয়ে না যায় তার জন্য সবুজ রং করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ