Bartaman Logo
৪ জুলাই, ২০২৬

সোনাম ওয়াংচুকের ‘আমরা-ওরা’ মন্তব্যই গ্রেপ্তারির জন্য যথেষ্ট, কোর্টে সওয়াল কেন্দ্রের

লাদাখকে বাংলাদেশ বা নেপালের মতো উত্তপ্ত করতে চেয়েছিলেন সোনাম ওয়াংচুক। পরিবেশকর্মীর গ্রেপ্তারি নিয়ে সুপ্রিম কোর্টে এমনই দাবি কেন্দ্রের। জাতীয় নিরাপত্তা আইনে সোনামকে গ্রেপ্তারের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন স্ত্রী গীতাঞ্জলি।

সোনাম ওয়াংচুকের ‘আমরা-ওরা’ মন্তব্যই গ্রেপ্তারির জন্য যথেষ্ট, কোর্টে সওয়াল কেন্দ্রের
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: লাদাখকে বাংলাদেশ বা নেপালের মতো উত্তপ্ত করতে চেয়েছিলেন সোনাম ওয়াংচুক। পরিবেশকর্মীর গ্রেপ্তারি নিয়ে সুপ্রিম কোর্টে এমনই দাবি কেন্দ্রের। জাতীয় নিরাপত্তা আইনে সোনামকে গ্রেপ্তারের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন স্ত্রী গীতাঞ্জলি। সোমবার মামলার শুনানি ছিল বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি প্রসন্ন ভারালের বেঞ্চে। কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতার অভিযোগ, সোনামের বক্তব্য উস্কানিমূলক ও বিচ্ছিন্নতাবাদী। যা লাদাখের মতো স্পর্শকাতর এলাকার পক্ষে বিপজ্জনক।

Advertisement

এদিনের শুনানিতে সলিসিটর জেনারেল বলেন, ‘উনি (সোনাম) কি লাদাখকে নেপাল বা বাংলাদেশ বানাতে চান? আমরা প্রত্যেকেই জানি বাংলাদেশে কী পরিস্থিতি তৈরি হয়েছিল। উনি যুব সমাজকে টার্গেট করেছেন। নিজের বক্তব্যে উনি কেন্দ্র সরকারকে ‘ওঁরা’ এবং নিজেদেরকে ‘আমরা’ বলে সম্বোধন করেছেন। এই ধরনের আমরা-ওরা বক্তব্যই গ্রেপ্তারির জন্য যথেষ্ট।’ সলিসিটর জেনারেলের সওয়াল, সোনামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আগে বিষয়টি খতিয়ে দেখেছেন জেলাশাসক। পরিবেশকর্মীর বক্তব্য শান্তি ও শৃঙ্খলার পক্ষে অন্তরায় বলে মনে করেছিলেন তিনি।

সলিসিটর জেনারেল জানিয়েছেন, ঩গ্রেপ্তারির আগে এক ডিআইজি পদমর্যাদার পুলিশ আধিকারিক সোনামের সঙ্গে দেখা করেছিলেন। তিনি ভিডিয়োগুলির সত্যতা সম্পর্কে জানতে চান। সহমত পোষণ করার পরেই পরিবেশকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ