Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নিহত সার্জেন্ট বাপি সেনের ছেলে দিল্লির সাইবার মামলায় ধৃত, মিলল জামিন

২০০২ সালে বর্ষবরণের রাতে পাঁচ মদ্যপের মারে মৃত্যু হয়েছিল কলকাতা পুলিশের সার্জেন্ট বাপি সেনের। তাঁরই ছেলে শঙ্খশুভ্র সেনকে সাইবার জালিয়াতি মামলায় গ্রেপ্তার করল দিল্লি পুলিশ।

নিহত সার্জেন্ট বাপি সেনের ছেলে দিল্লির  সাইবার মামলায় ধৃত, মিলল জামিন
  • ১২ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০০২ সালে বর্ষবরণের রাতে পাঁচ মদ্যপের মারে মৃত্যু হয়েছিল কলকাতা পুলিশের সার্জেন্ট বাপি সেনের। তাঁরই ছেলে শঙ্খশুভ্র সেনকে সাইবার জালিয়াতি মামলায় গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। তদন্তকারীরা শনিবার রাতেই তাঁকে আটক করে পর্ণশ্রী থানায় নিয়ে এসে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেন। পরে শঙ্খশুভ্রকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। এদিন ধৃতকে আলিপুর আদালতে পেশ করা হয়। বিচারক তাকে দু’হাজার টাকার বন্ডে অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশ দিয়েছেন বিচারক। আগামী ১৬ জানুয়ারি অভিযুক্তকে দিল্লি আদালতে হাজিরা দিতে বলা হয়েছে।

Advertisement

উল্লেখ্য, ২০২৫ সালের ১ ডিসেম্বর দিল্লিতে দায়ের হওয়া সাইবার জালিয়াতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে মৃত সার্জেন্ট বাপি সেনের ছেলেকে। দিল্লি পুলিশের সাইবার ক্রাইম শাখার দাবি, শঙ্খশুভ্রের ব্যাংক অ্যাকাউন্টে সাইবার প্রতারণার টাকা ঢুকেছে। যদিও বাপি সেনের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সামান্য কিছু টাকার বিনিময়ে শঙ্খশুভ্র নিজের ব্যাংক অ্যাকাউন্ট একজনকে ব্যবহার করতে দিয়েছিল।
তদন্তে নেমে এই তথ্য হাতে আসার পর দিল্লি পুলিশের একটি দল কলকাতায় আসে। পর্ণশ্রী থানার সাহায্য নিয়ে শঙ্খশুভ্রকে তার বাড়ি থেকে আটক করে। এদিন দুপুরে তাকে আলিপুর আদালতে হাজির করা হয়। উল্লেখ্য, ২০০২ সালের বর্ষবরণের রাতে অজ্ঞাতপরিচয় তরুণীর সম্মান বাচাতে গিয়ে ওয়েলিংটনের কাছে কলকাতা পুলিশের পাঁচ মদ্যপ কনস্টেবলের মারে গুরুতর জখম হন বাপি সেন। পরে শহরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

Advertisement
সম্পর্কিত সংবাদ