Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

নিউ ইয়র্কের মেয়র পদে প্রার্থী মীরা নায়ারের ছেলে

চমকে দিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ জোহরান মামদানি। নিউ ইয়র্ক শহরের মেয়র পদপ্রার্থী হওয়ার দৌড়ে ডেমোক্র্যাট পার্টির প্রাইমারি নির্বাচনে প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে কয়েক যোজন পিছনে ফেলেন তিনি।

নিউ ইয়র্কের মেয়র পদে প্রার্থী মীরা নায়ারের ছেলে
  • ২৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: চমকে দিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ জোহরান মামদানি। নিউ ইয়র্ক শহরের মেয়র পদপ্রার্থী হওয়ার দৌড়ে ডেমোক্র্যাট পার্টির প্রাইমারি নির্বাচনে প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে কয়েক যোজন পিছনে ফেলেন তিনি। পরে কুইনসে জয় উদ্‌যাপনের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ৩৩ বছর বয়সি মামদানি বলেন, ‘বন্ধুরা, আমরা করে দেখিয়েছি। নিউ ইয়র্কের মেয়র পদে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে আমিই লড়াই করব।’ রাজনীতিবিদদের মতে, শ্রমজীবী মানুষদের জন্য লড়াই করার বার্তা দিয়ে নির্বাচনী প্রচারে নেমেছিলেন মামদানি। তিনি জানান, জীবনযাত্রার খরচের চাপে নাভিশ্বাস উঠছে আম জনতার। জিতে ক্ষমতায় এলে বাড়ি ভাড়া কমানো, বিনামূল্যে বাস পরিষেবা, ছ’সপ্তাহ থেকে পাঁচ বছর বয়সি নিউ ইয়র্কের শিশুদের জন্য ফ্রি চাইল্ডকেয়ারের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ভারত, নেপাল, বাংলাদেশ, পাকিস্তানের বংশোদ্ভূতদের মন জয়ে বলিউডের ডায়লগও শোনা যায় মামদানির গলায়। এই সমস্ত কারণেই কুয়োমোর বদলে ডেমোক্র্যাটরা তাঁকেই বেছে নিয়েছেন বলে মত রাজনৈতিক মহলের।

Advertisement

১৯৯১ সালের ১৮ অক্টোবর উগান্ডার কাম্পলায় জন্ম মামদানির। তাঁর মা বিখ্যাত ভারতীয়-মার্কিন চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। বাবা মেহমুদ মামদানি একজন প্রখ্যাত উগান্ডান-মার্কিন লেখক। মেহমুদেরও পূর্বপুরুষও একসময় ভারতে থাকতেন। সাত বছর বয়সে বাবা-মার সঙ্গে নিউ ইয়র্কে চলে আসেন তিনি। এই ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদ ও তাঁর অনুগামীদের জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন মার্কিন সেনেটর বার্নি স্যান্ডার্সও। চার বছর আগে একাধিক মহিলাকে যৌন হেনস্তার অভিযোগে নিউ ইয়র্কের গভর্নরের পদ ছাড়তে বাধ্য হন কুয়োমো। 

Advertisement
সম্পর্কিত সংবাদ