Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্বশুরের ১০ লক্ষ হাতিয়ে মহিলার সঙ্গে দীঘায়, গ্রেপ্তার জামাই

শ্বশুরের ব্যবসার দশ লাখ টাকা হাতিয়ে দীঘায়। তবে পালিয়েও শেষরক্ষা হয়নি। পুলিসের হাতে ধরা পড়লেন জামাই। ধৃতের নাম শফিকুল ইসলাম। ঘটনাটি ঘটেছে কল্যাণী থানার চাঁদামারি এলাকায়।

শ্বশুরের ১০ লক্ষ হাতিয়ে মহিলার সঙ্গে দীঘায়, গ্রেপ্তার জামাই
  • ১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: শ্বশুরের ব্যবসার দশ লাখ টাকা হাতিয়ে দীঘায়। তবে পালিয়েও শেষরক্ষা হয়নি। পুলিসের হাতে ধরা পড়লেন জামাই। ধৃতের নাম শফিকুল ইসলাম। ঘটনাটি ঘটেছে কল্যাণী থানার চাঁদামারি এলাকায়।

Advertisement

জামাইষষ্ঠীর আগের দিন শনিবার সন্ধ্যায় উদ্ধার হওয়া সাত লক্ষ ১০ হাজার টাকা শ্বশুরকে ফিরিয়ে দিয়েছে পুলিস। জানা গিয়েছে, শফিকুল শ্বশুরবাড়িতে থাকতেন। একটি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এই নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ চলছিল। তাঁর শ্বশুরের মশলার ব্যবসা। ব্যবসা দেখভাল করতেন মেয়ে তুহিনা মণ্ডল। তিনি ব্যবসার জন্য ১০ লক্ষ টাকা সঞ্চয় করেছিলেন। অভিযোগ, শফিকুল অত্যাচার চালিয়ে টাকা হাতিয়ে পালিয়ে যান। ২২ তারিখ থানায় বধূ নির্যাতন ও টাকা চুরির অভিযোগ জানান তুহিনা। পুলিস ২৬ তারিখ দীঘার একটি হোটেল থেকে এক মহিলা সহ শফিকুলকে গ্রেপ্তার করে। তাঁর থেকে সাত লক্ষ ১০ হাজার টাকা উদ্ধার করে। সেই টাকা তুহিনা ও তাঁর বাবাকে ফিরিয়ে দিয়েছে পুলিস। শফিকুলকে জেরা করে বাদবাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ