Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতীয়দের এইচ ১বি ভিসার ইন্টারভিউ পিছোল আমেরিকা, সোশ্যাল মিডিয়ার নজরদারির ‘ফাঁস’!

ব্যক্তিগত পরিসরে নজরদারি নিয়ে খুঁতখুঁতে মার্কিন জনতা। অথচ সে দেশে এইচ ১বি ভিসার আবেদনকারীদের সোশ্যাল মিডিয়ার উপর ঢালাও নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয়দের এইচ ১বি ভিসার ইন্টারভিউ পিছোল আমেরিকা, সোশ্যাল মিডিয়ার নজরদারির ‘ফাঁস’!
  • ১১ ডিসেম্বর, ২০২৫ ১৬:১২
Prefer us on Google

নয়াদিল্লি: ব্যক্তিগত পরিসরে নজরদারি নিয়ে খুঁতখুঁতে মার্কিন জনতা। অথচ সে দেশে এইচ ১বি ভিসার আবেদনকারীদের সোশ্যাল মিডিয়ার উপর ঢালাও নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। যার পোশাকি নাম ‘সোশ্যাল মিডিয়া ভেটিং’। মার্কিন বিদেশ দপ্তরের এই নজরদারির নির্দেশ পাওয়ার পরই ভারতে এইচ-১ বি ভিসার জন্য ইন্টারভিউয়ের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। ভারতের দ্য ইউএস মিশন জানিয়েছে, ডিসেম্বরের নির্ধারিত ইন্টারভিউ প্রায় তিন মাস পিছিয়ে দেওয়া হয়েছে। অভিবাসন সংক্রান্ত আইনজীবীরা জানাচ্ছেন, ডিসেম্বরের ইন্টারভিউ পিছিয়ে নির্ধারণ করা হয়েছে মার্চে। আবেদনকারীদের সোশ্যাল মিডিয়ার কাজকর্ম সংক্রান্ত রিপোর্ট তৈরি করতেই এই বাড়তি সময় বলেই তাঁদের দাবি। আমেরিকার পদক্ষেপে ফের বিপাকে পড়তে চলেছেন বহু ভারতীয়। বিশেষ করে যাঁরা মার্কিন মুলুকে কাজে যোগ দেওয়ার কথা ভাবছেন।

Advertisement

ভারতের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘পূর্ব নির্ধারিত সূচি মেনে ইন্টারভিউর জন্য এলে এমব্যাসি বা কনস্যুলেটে প্রবেশ করতে দেওয়া হবে না।’ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, ডিসেম্বরের যে সমস্ত এইচ ১বি ভিসা এবং এইচ ৪ ভিসার ইন্টরভিউর কথা ছিল, তা বাতিল করেছে হায়দরাবাদ এবং চেন্নাইয়ের মার্কিন কনস্যুলেট। কয়েকটি ক্ষেত্রে দিনক্ষণ বদলে মার্চ করা হয়েছে। উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর মার্কিন বিদেশ দপ্তরের পক্ষ থেকে এক নির্দেশিকায় বলা হয়, এইচ ১বি ভিসার পাশাপাশি এইচ ৪, এফ, এম এবং জে ভিসার আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের সেটিং ‘পাবলিক’ রাখতে হবে। নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, মার্কিন ভিসা পাওয়া কোনও অধিকার নয়, এটি একটি সুযোগ মাত্র। সেই সুযোগ 
কাকে দেওয়া হবে, তা ঠিক করবে মার্কিন প্রশাসন। তাই আমেরিকার থাকার অযোগ্য এবং দেশের নিরাপত্তার পক্ষে ঝুঁকি হতে পারে এমন ব্যক্তিকে চিহ্নিত করতেই ‘সোশ্যাল মিডিয়া ভেটিং’।

Advertisement
সম্পর্কিত সংবাদ