Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬

স্নো লেপার্ডের সংখ্যা দ্বিগুণ হিমাচলে

হিমাচল প্রদেশে প্রায় দ্বিগুণ হয়েছে স্নো লেপার্ডের সংখ্যা। ২০২১ সালে ৪৪টি স্নো লেপার্ডের সন্ধান মিলেছিল। বর্তমানে সংখ্যাটা ৮৩।

স্নো লেপার্ডের সংখ্যা দ্বিগুণ হিমাচলে
  • ২৬ অক্টোবর, ২০২৫ ১৭:১০
Prefer us on Google

চণ্ডীগড়: হিমাচল প্রদেশে প্রায় দ্বিগুণ হয়েছে স্নো লেপার্ডের সংখ্যা। ২০২১ সালে ৪৪টি স্নো লেপার্ডের সন্ধান মিলেছিল। বর্তমানে সংখ্যাটা ৮৩। সম্প্রতি সমীক্ষা রিপোর্টে এমনটাই জানিয়েছে নেচার কনজারভেশন ফাউন্ডেশন ও হিমাচল প্রদেশ বনদপ্তরের বন্যপ্রাণ বিভাগ। স্পিতি, পিন, আপার কিন্নর ও তাবোতে স্নো লেপার্ড দেখা গিয়েছে। এছাড়া প্রথমবার পালাস বিড়াল ও উলি ফ্লাইং স্কুইরেল নামে দু’টি নতুন প্রজাতির প্রাণীর হদিশ মিলেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ