Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

প্রকাশ্যে বা জনবহুল এলাকায় ধূমপান নিষিদ্ধ, নিয়ম ভাঙলেই মোটা অঙ্কের জরিমানা

রাস্তায় হাঁটছেন, কেউ পাশ দিয়ে চলে গেল ধূমপান করতে করতে। অস্বস্তি হল আপনার! কারণ আপনি ধূমপায়ী নন।

প্রকাশ্যে বা জনবহুল এলাকায় ধূমপান নিষিদ্ধ, নিয়ম ভাঙলেই মোটা অঙ্কের জরিমানা
  • ৩০ মে, ২০২৫ ১১:০৫
Prefer us on Google

প্যারিস, ৩০ মে: রাস্তায় হাঁটছেন, কেউ পাশ দিয়ে চলে গেল ধূমপান করতে করতে। অস্বস্তি হল আপনার! কারণ আপনি ধূমপায়ী নন। আবার পার্কে কিংবা জনবহুল এলাকায় কেউ দাঁড়িয়ে ধূমপান করছে, যার ফলে অনেকের শ্বাসকষ্ট হচ্ছে সেই ধোঁয়ায়। এমন পরিস্থিতি সর্বত্র দেখাই যায়। এবার সেই পরিস্থিতির পরিবর্তন করতে চাইছে একটি দেশ। প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করার পথে ফ্রান্স। বিশেষ করে জনবহুল এলাকায় এবার থেকে আর ধূমপান করা যাবে না ইউরোপের এই দেশটিতে। আগামী ১ জুলাই থেকে চালু হচ্ছে সেই নিয়ম। কেউ নিয়ম ভাঙলেই পড়তে হবে কড়া শাস্তির মুখে। জরিমানা হবে ১৩৫ ইউরো(ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ হাজার টাকা)।

Advertisement

প্রকাশ্যে বা জনবহুল এলাকায় ধূমপান করলে শিশুদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। তাই এই নিয়ম লাগু করা হচ্ছে বলে জানিয়েছে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী ক্যাথরিন ভাউট্রিন। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘যেখানে শিশুরা থাকে সেখানে মাদককে নিষিদ্ধ করা উচিত। শিশুদের নিঃশ্বাস নিতে যাতে সমস্যা না হয়, তাই এই পদক্ষেপ।’ ফ্রান্সে কোন কোন জায়গায় আর প্রকাশ্যে ধূমপান করা যাবে না? জানা গিয়েছে, সমুদ্রতটে, পার্কে, স্কুলের বাইরে, বাস বা ট্যাক্সি স্ট্যান্ডে ও খেলার মাঠে। তবে ক্যাফে বা রেস্তরাঁতে এই নিয়ম লাগু হবে না।

জানা গিয়েছে, ইলেকট্রনিক সিগারেটকে ছাড় দেওয়া হয়েছে। কিছুদিন আগেই ফ্রান্সে প্রকাশ্যে ধূমপানকে নিষিদ্ধ করার বিষয়ে একটি সমীক্ষা করা হয়। যাতে ৬২ শতাংশ জনগণ জানান, প্রকাশ্যে ধূমপানকে নিষিদ্ধ করা হোক। তারপরেই ফরাসি সরকারের তরফে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফ্রান্সে ধূমপান ও মাদক সেবনের জন্য বছরে প্রায় ৭৫ হাজার মানুষের মৃত্যু হয়। এমনটাই দেখা গিয়েছে পরিসংখ্যানে। 

সম্পর্কিত সংবাদ