হায়দরাবাদ: চাকা থেকে ধোঁয়া! মাঝপথে থামল ট্রেন। আতঙ্কে লাইনে ঝাঁপ দেন বেশ কয়েকজন যাত্রী। চেন্নাইগামী চারমিনার এক্সপ্রেসের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার হায়দরাবাদ থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি। বিকেলে সেটি তেলেঙ্গানার ইয়াদাদরি জেলায় পৌঁছায়। সন্ধে ৭টা ৪৭ মিনিটে ট্রেনটির এস৫ কামরার চাকা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। সঙ্গে সঙ্গে থামানো হয় ট্রেনটিকে। রেল কর্মী ও দমকল বাহিনী হাজির হয় ঘটনাস্থলে। তবে আগুন ছড়ায়নি। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। তবে এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।



