Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

৭ ঘণ্টার কম ঘুমালে অন্যকে উত্ত্যক্ত করার প্রবণতা দ্বিগুণ!

তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে ঘুমের ঘাটতি! বাড়াচ্ছে আত্মহত্যার প্রবণতাও। এভাবেই সতর্ক করছেন নিদ্রা বিশেষজ্ঞরা।

৭ ঘণ্টার কম ঘুমালে অন্যকে উত্ত্যক্ত করার প্রবণতা দ্বিগুণ!
  • ২৭ মার্চ, ২০২৬ ২০:০৩
Prefer us on Google

তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে ঘুমের ঘাটতি! বাড়াচ্ছে আত্মহত্যার প্রবণতাও। এভাবেই সতর্ক করছেন নিদ্রা বিশেষজ্ঞরা। সম্প্রতি কলকাতায় ‘ক্যালকাটা স্লিপ সোসাইটি’ এবং ‘ওয়ার্ল্ড স্লিপ সোসাইটি’-র যৌথ উদ্যোগে ‘ভালো ঘুমান, সুস্থ বাঁচুন’ শীর্ষক অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট স্লিপ মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সৌরভ দাস এবং ইএনটি সার্জেন ডাঃ উত্তম আগরওয়াল।

Advertisement

চিকিৎসকরা জানান, বয়ঃসন্ধিতে দৈনিক ৮ থেকে ১০ ঘণ্টা ঘুমের প্রয়োজন। কিন্তু সমীক্ষায় দেখা গেছে, প্রায় ৬০-৭০ শতাংশ কিশোর-কিশোরী প্রয়োজনীয় সময়ের চাইতেও অনেক কম ঘুমায়। তার প্রধান দু’টি কারণ পড়াশোনার চাপ ও গভীর রাত পর্যন্ত স্মার্টফোন ব্যবহার। পর্যাপ্ত ঘুমের অভাবে মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণকারী অংশ ৬০ শতাংশ পর্যন্ত বেশি সংবেদনশীল হয়ে পড়ে। ফলে সামান্য সমস্যাতেও কমবয়সিরা অতিরিক্ত আগ্রাসী হয়ে উঠতে পারে। যাঁরা ৭ ঘণ্টার কম ঘুমায়, তাঁদের মধ্যে অন্যকে উত্ত্যক্ত করা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ার  প্রবণতা অন্যদের তুলনায় প্রায় দ্বিগুণ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ