Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

এসআইআরের প্রস্তুতি: রাজ্যগুলির সিইওদের দিল্লিতে ডাকল কমিশন

দেশজুড়ে ভোটার তালিকার স্পেশাল ইনটেন্সিভ রিভিশন বা এসআইআরের প্রস্তুতি সম্পন্ন করতে এবার সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (সিইও) দিল্লি ডেকে পাঠাল জাতীয় নির্বাচন কমিশন। আগামী ১০ সেপ্টেম্বর দিল্লিতে তাঁদের এই বিশেষ বৈঠকে যোগ দিতে বলা হয়েছে।

এসআইআরের প্রস্তুতি: রাজ্যগুলির সিইওদের দিল্লিতে ডাকল কমিশন
  • ৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশজুড়ে ভোটার তালিকার স্পেশাল ইনটেন্সিভ রিভিশন বা এসআইআরের প্রস্তুতি সম্পন্ন করতে এবার সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (সিইও) দিল্লি ডেকে পাঠাল জাতীয় নির্বাচন কমিশন। আগামী ১০ সেপ্টেম্বর দিল্লিতে তাঁদের এই বিশেষ বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। 

Advertisement

মূলত ১০টি বিষয়ে কমিশনকে জানাতে হবে সিইওদের। ‌সিইওদের বলতে হবে সংশ্লিষ্ট রাজ্যে বর্তমান ভোটার সংখ্যা কত? শেষ কবে এসআইআর হয়েছিল এবং তখন ভোটার সংখ্যা কত ছিল। শেষ এসআইআর সংক্রান্ত ভোটার তালিকা ডিজিটাল করে ইতিমধ্যেই আপলোড করা হয়েছে কি না, সেই তথ্য জানাতে হবে সিইওদের। এছাড়াও শেষ এসআইআর-এর ভোটার সংখ্যার নিরিখে বর্তমান ভোটার সংখ্যার শতাংশের হার কত সেই তথ্য ও উল্লেখ করতে হবে। সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে সিইওদের কাছে কমিশন জানতে চেয়েছে, সংশ্লিষ্ট রাজ্যে এসআইআর হলে ১১টি পরিচয়পত্র ব্যতীত আর কোনও পরিচয়পত্র নাগরিকত্ব প্রমাণের জন্য গ্রহণযোগ্য হবে কি না, সেই সংক্রান্ত সুপারিশ করতে হবে। কমিশনের নয়া নিয়ম অনুযায়ী বুথ সংখ্যা পুনর্গঠন সংক্রান্ত তথ্য এবং ইআরও, এইআরও, বিএলও এবং বিএলএ নিয়োগ প্রক্রিয়া সংশ্লিষ্ট রাজ্যগুলিতে কোন পর্যায়ে রয়েছে সেই সংক্রান্ত খতিয়ানও উপস্থাপন করতে হবে সিইওদের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ