Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

গায়ক জুবিনের মৃত্যু: আয়োজকদের বিরুদ্ধে এফআইআর অসমে

গায়ক জুবিন গর্গের মৃত্যুর তদন্তভার নিল অসম সরকার। সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন তিনি। শুক্রবার পারফরম্যান্সের কথা ছিল তাঁর।

গায়ক জুবিনের মৃত্যু: আয়োজকদের বিরুদ্ধে এফআইআর অসমে
  • ২১ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

নয়াদিল্লি: গায়ক জুবিন গর্গের মৃত্যুর তদন্তভার নিল অসম সরকার। সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন তিনি। শুক্রবার পারফরম্যান্সের কথা ছিল তাঁর। লাইফ জ্যাকেট ছাড়া জলে নামার ফলে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। বছর দুই আগে শিল্পীর মৃগী রোগ ধরা পড়ে। মৃত্যুর পিছনে এই রোগ অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানের আয়োজকদের গাফিলতি নিয়েও প্রশ্ন উঠছে। আয়োজকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। যদিও এক ভিডিও বার্তায় সমস্ত এফআইআর তুলে নেওয়ার আর্জি জানিয়েছেন জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ। 

Advertisement

জুবিনের মৃত্যুর আসল কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। ইতিমধ্যে জুবিনের ময়নাতদন্ত করা হয়েছে। শনিবার নয়াদিল্লিতে পৌঁছেছে মৃতদেহ। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এসেছেন। রাজ্যজুড়ে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে সরকারের তরফে।  কার গাফিলতিতে মৃত্যু হল জুবিনের? তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, যথাযথ পরিকাঠামো না থাকা সত্ত্বেও আয়োজক জুবিনকে সিঙ্গাপুরে নিয়ে গিয়েছিলেন। গায়কের ম্যানেজার সিদ্ধার্থ সরকারের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। গায়কের সঙ্গে শেষ মুহূর্তে যাঁরা ছিলেন, তাঁরাও প্রশ্নের মুখে পড়বেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ