Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রাম সম্পর্কে মন্তব্য, হাইকোর্টে স্বস্তি পেলেন গায়ক নচিকেতা

কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী। একটি লাইভ শোয়ে ভগবান রামের নামে তির্যক মন্তব্য করার অভিযোগে শ্যামপুকুর থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সম্প্রতি তথ্য প্রমাণের অভাবে সেই মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

রাম সম্পর্কে মন্তব্য, হাইকোর্টে স্বস্তি পেলেন গায়ক নচিকেতা
  • ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী। একটি লাইভ শোয়ে ভগবান রামের নামে তির্যক মন্তব্য করার অভিযোগে শ্যামপুকুর থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সম্প্রতি তথ্য প্রমাণের অভাবে সেই মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

Advertisement

নচিকেতার বিরুদ্ধে অভিযোগ ছিল একটি লাইভ শো-তে গান করার সময় তিনি রামের নামে তির্যক মন্তব্য করে ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। এই অভিযোগে বিশ্ব হিন্দু পরিষদের তরেফ হাইকোর্টে মামলা করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য। কিন্তু শ্যাম পুকুর থানার রিপোর্ট পাওয়ার পর নচিকেতার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি খারিজ করে দিয়েছেন বিচারপতি বিচারপতি অজয় কুমার গুপ্ত। তিনি জানিয়েছেন, অভিযোগ গুরুতর হলেও তার কোনও প্রমাণ মেলেনি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার ক্লিপিংসের ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে। কোনও তারিখ বা স্থানের কোনও উল্লেখ নেই। পাশাপাশি অভিযোগ মতো গায়কের ওই মন্তব্যের প্রেক্ষিতে কোনও হিংসার ঘটনায় পুলিশি রিপোর্টে উল্লেখ নেই। তাই এই অভিযোগ আদালত গ্রাহ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে না। তাই তথ্য প্রমাণের অভাবে মামলাটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।  

Advertisement
সম্পর্কিত সংবাদ