বাড়ছে রুপোর দাম, নজির সোনার
  • ১৫ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোনার দামে লাগামের কোনও লক্ষণ নেই। কেননা সোনা প্রায় প্রতিদিনই নতুন নজির সৃষ্টি করছে। বুধবারও অব্যাহত রইল সেই ধারা। কলকাতায় এদিন নয়া নজির সৃষ্টি করল হলুদ ধাতু। তবে গত কয়েকদিনে সবচেয়ে দ্রুত গতিতে এগোচ্ছে রুপোর দাম। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার কলকাতায় ২৪ ক্যারেট বিশুদ্ধতার সোনার ১০ গ্রামের দর যায় ১ লক্ষ ৪২ হাজার ৯০০ টাকা। মঙ্গলবারের তুলনায় দর বেশি ছিল ১,৩০০ টাকা। পাল্লা দিয়ে বেড়েছে ২২ ক্যারেট গয়না সোনার দামও।  একদিনের তফাতে ১০ গ্রাম সোনার দর ১,২০০ টাকা বেড়ে পৌঁছেছে ১ লক্ষ ৩৫ হাজার ৮০০ টাকায়।

Advertisement

এদিন কলকাতায় খুচরো রুপোর দর কেজি প্রতি গিয়েছে ২ লক্ষ ৭৮ হাজার ৫৫০ টাকা। মঙ্গলবারের তুলনায় ১৪,৬০০ টাকা বেশি। চলতি বছরের গোড়ায় অর্থাৎ ১ জানুয়ারি রুপোর কেজি প্রতি দর ছিল ২ লক্ষ ৩০ হাজার ৩০০ টাকা। অর্থাৎ ১৪ দিনের মাথায় রুপোর দাম প্রায় ৫০ হাজার টাকা বেড়েছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে শীঘ্রই দর ৩ লাখের সীমা ছুঁতে পারে বলে মনে করা হচ্ছে।