Bartaman Logo
৯ জুন, ২০২৬

ক্ষুদ্র শৈবালের উপর মাধ্যাকর্ষণের প্রভাব নিয়ে গবেষণা চালাবেন শুক্লা

আন্তর্জাতিক স্পেস স্টেশনের (আইএসএস) পথে পাড়ি দিয়েছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ১৪ দিনের এই মিশনে বৈজ্ঞানিক গবেষণার প্রয়োজনে একঝাঁক কাজ করতে হবে তাঁকে।

ক্ষুদ্র শৈবালের উপর মাধ্যাকর্ষণের  প্রভাব নিয়ে গবেষণা চালাবেন শুক্লা
  • ২৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আন্তর্জাতিক স্পেস স্টেশনের (আইএসএস) পথে পাড়ি দিয়েছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ১৪ দিনের এই মিশনে বৈজ্ঞানিক গবেষণার প্রয়োজনে একঝাঁক কাজ করতে হবে তাঁকে। ইসরো, জৈবপ্রযুক্তি দপ্তর (ডিবিটি) ও নাসার মধ্যে সহযোগিতার অঙ্গ হিসেবে গবেষণা সংক্রান্ত বিভিন্ন দায়িত্ব পালন করতে হবে শুক্লাকে।

Advertisement

এইসব গবেষণার অভিমুখ ও উদ্দেশ্য ঠিক কেমন? কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, দীর্ঘদিন মহাকাশে থেকে গবেষণার কাজ চালিয়ে যাওয়ার জন্য খাদ্য ও পুষ্টিগত ক্ষেত্রে স্বনির্ভরতা প্রয়োজন। অর্থাৎ মহাকাশেই প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ফলনের গবেষণা এগিয়ে নিয়ে যাওয়া এই মিশনের লক্ষ্য। জানা যাচ্ছে, সেই লক্ষ্যেই শুভাংশু শুক্লা ও তাঁর দলের প্রথম কাজ হবে খাদ্য হিসেবে ব্যবহারযোগ্য মাইক্রো অ্যালগি বা অতি ক্ষুদ্র শৈবালের উপর মাইক্রোগ্র্যাভিটি ও রেডিয়েশনের প্রভাব পর্যবেক্ষণ। পুষ্টির ভাণ্ডার হিসেবে পরিচিত এইসব মাইক্রো অ্যালগিকে মহাকাশে থাকাকালীন খাদ্য হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে সম্ভাবনার দরজা খুলে দেবে এই গবেষণা।
মহাকাশে থাকাকালীন আরও একটি গুরুত্বপূর্ণ গবেষণার কাজ করতে হবে শুক্লাকে। সায়ানোব্যাকটিরিয়ার বৃদ্ধি ও প্রোটিন সংশ্লেষ সংক্রান্ত পর্যবেষণ করতে হবে তাঁকে। মূলত প্রোটিন ও ভিটামিনে ভরপুর এইসব সায়ানোব্যাকটিরিয়াকে মহাকাশে থাকাকালীন ‘সুপারফুড’ হিসেবে ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখা হবে। ইউরিয়া সহ মানববর্জ্যের নাইট্রোজেন ব্যবহার করে মহাকাশে সায়ানোব্যাকটিরিয়াগুলির বৃদ্ধি ঘটানো সম্ভব কি না, মূলত সেটা খতিয়ে দেখাই এই গবেষণার উদ্দেশ্য।  

সম্পর্কিত সংবাদ