Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ফেয়ারওয়েলে শুভাংশু শুক্লার গলায় ‘সারে জাহাঁ সে আচ্ছা’ , কাল পৃথিবীতে ফেরা

কাল পৃথিবীতে ফেরা

ফেয়ারওয়েলে শুভাংশু শুক্লার  গলায় ‘সারে জাহাঁ সে আচ্ছা’ , কাল পৃথিবীতে ফেরা
  • ১৪ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

নয়াদিল্লি: মহাকাশ অভিযান সেরে এবার ফেরার পালা। আজ সোমবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ফিরতি যাত্রা শুরু করবেন শুভাংশু শুক্লা সহ অ্যাক্সিয়ম-৪ অভিযানের চার নভশ্চর। মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার উপকূলে অবতরণ করবেন তাঁরা। তার আগে শুভাংশুর গলায় ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মার সেই বিখ্যাত উক্তির প্রতিধ্বনি। রবিবার ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন বলেছেন, আজও মহাকাশ থেকে ভারতকে ‘সারে জাহাঁ সে আচ্ছা’ দেখায়। এদিন মহাকাশ স্টেশনে অ্যাক্সিয়ম-৪ অভিযানের চার সদস্যকে বিদায় সংবর্ধনা জানানো হয়। সেখানে শুভাংশু এই ঐতিহাসিক যাত্রার সঙ্গে যুক্তদের সবাইকে কৃতিত্ব দিয়েছেন। বলেছেন, এই যাত্রা ছিল অবিশ্বাস্য। তিনি বলেছেন, যখনই সুযোগ পেয়েছি, পৃথিবীর দিক থেকে নজর ফেরাতে পারিনি। 

Advertisement

আবেগে ভেসে শুভাংশু বলেছেন, মহাকাশে ভারতের মানব অভিযানের জন্য এখনও দীর্ঘপথ সামনে রয়েছে। তবে দৃঢ় সংকল্প থাকলে সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠা সম্ভব। শুভাংশু বলেছেন,‘অনেকেই জানতে আগ্রহী  মহাকাশ থেকে ভারতকে কেমন দেখায়। এর উত্তরে বলতে পারি, ভারত উচ্চাকাঙ্খী, ভারত ভয়ডরহীন,ভারত গর্বিত, ভারত আত্মবিশ্বাসে ভরপুর। তাই ভারত আজও সারে জাহাঁ সে আচ্ছা।’ 

সম্পর্কিত সংবাদ