Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

‘এ’ দলের নেতৃত্বে শ্রেয়স আয়ার

ইংল্যান্ডে টেস্ট সিরিজের স্কোয়াডে ছিলেন না। এশিয়া কাপের দলেও স্থান পাননি। অজিত আগরকরের নেতৃত্বে জাতীয় নির্বাচকরা অবশেষে স্বীকৃতি দিলেন শ্রেয়স আয়ারের ধারাবাহিকতাকে।

‘এ’ দলের নেতৃত্বে শ্রেয়স আয়ার
  • ৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ইংল্যান্ডে টেস্ট সিরিজের স্কোয়াডে ছিলেন না। এশিয়া কাপের দলেও স্থান পাননি। অজিত আগরকরের নেতৃত্বে জাতীয় নির্বাচকরা অবশেষে স্বীকৃতি দিলেন শ্রেয়স আয়ারের ধারাবাহিকতাকে। অস্ট্রেলিয়া ‘এ’র বিরুদ্ধে দু’টি বেসরকারি টেস্টে তিনিই নেতৃত্বে দেবেন ভারত ‘এ’ দলকে। মুম্বইকরের কাছে যা নিজেকে মেলে ধরার দুর্দান্ত সুযোগ।

Advertisement

লখনউয়ের একানা স্টেডিয়ামে ১৬-১৯ সেপ্টেম্বর ও ২৩-২৬ সেপ্টেম্বর হবে এই দুই ম্যাচ। ঘোষিত দলে নেই ওভাল টেস্টে চোট পাওয়া করুণ নায়ার। তবে দলীপ ট্রফিতে চোটের জন্য না খেললেও স্কোয়াডে রাখা হয়েছে উইকেটকিপার ধ্রুব জুরেলকে। তিনিই সহ-অধিনায়ক।
শুধুমাত্র দ্বিতীয় বেসরকারি টেস্টের দলে রাখা হয়েছে লোকেশ রাহুল ও মহম্মদ সিরাজকে। অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজের আগে যা তাঁদের প্রয়োজনীয় ম্যাচ প্র্যাকটিস হিসেবে দেখা হচ্ছে। ইংল্যান্ডে টেস্ট সিরিজের স্কোয়াডে থাকা সাই সুদর্শন এবং অভিমন্যু ঈশ্বরণ রয়েছেন ‘এ’ দলে।
স্কোয়াড: শ্রেয়স আয়ার (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, সাই সুদর্শন, ধ্রুব জুরেল (সহ-অধিনায়ক, উইকেটকিপার), দেবদূত পাদিক্কাল, আয়ূষ বাদোনি, নীতীশ কুমার রেড্ডি, জগদীশন (উইকেটকিপার), হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, প্রসিদ্ধ কৃষ্ণা, গুরনুর ব্রার, খলিল আহমেদ, মানব সুথার, যশ ঠাকুর।

Advertisement
সম্পর্কিত সংবাদ