


নিউ ইয়র্ক: রবিবার ভোর সাড়ে তিনটে। নিউ ইয়র্কের ক্রাউন হাইটস এলাকার টেস্ট অফ দ্য সিটি লাউঞ্জ ক্লাবে তখনও বেশ ভিড়। আচমকাই চলল গুলি। ঘটনায় এপর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। জখম আরও ৮ জন। এক পুলিস আধিকারিকের কথায়, ঘটনায় একাধিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। ওই ক্লাব থেকে ৩৬টি বুলেটের খোল ও ক্লাব সংলগ্ন রাস্তা থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।