১৬ এপ্রিল কোচবিহারের শীতলকুচিতে কাঁটাতারের ওপারে নিজের জমিতে চাষ করতে গিয়েছিলেন উকিল বর্মন। বাংলাদেশের দুষ্কৃতীরা তাঁকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে বাংলাদেশে অনুপ্রবেশের মিথ্যা মামলা দেওয়া হয় তাঁর বিরুদ্ধে। তখন থেকেই ওই দেশের জেলে বন্দি ছিলেন উকিল। বিএসএফের শীর্ষ কর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন উকিলের পরিবার। রাজ্য পুলিসের উত্তরবঙ্গের আইজি রাজেশ যাদবের নেতৃত্বে শীর্ষ পুলিস কর্তারাও তাঁর বাড়ি গিয়েছিলেন। কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াও উকিল বর্মনের বাড়িতে যান। অবশেষে বাংলাদেশে আদালতে জামিন পেয়ে ভারতে ফিরেছেন উকিল। আপাতত রয়েছেন বিএসএফের ক্যাম্পে।


