Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

লাম্বাদারায় কম্পিউটার শিখছে শেরপা শিশুরা

বেঁচে থাকার প্রয়োজনে পাহাড়ের চড়াই-উতরাই ভাঙা, আর অভিযাত্রীদের পর্বতারোহণে সাহায্য—যুগ যুগ ধরে এই কেবল কাজই করে আসছেন শেরপারা।

লাম্বাদারায় কম্পিউটার শিখছে শেরপা শিশুরা
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেঁচে থাকার প্রয়োজনে পাহাড়ের চড়াই-উতরাই ভাঙা, আর অভিযাত্রীদের পর্বতারোহণে সাহায্য—যুগ যুগ ধরে এই কেবল কাজই করে আসছেন শেরপারা। এর বাইরে জনজীবনের ‘মূলস্রোতে’ তাঁদের উপস্থিতি সেভাবে কখনও দেখা যায়নি। তার ফলও ভুগতে হয় শেরপাদের। অন্য কোনও পথে কর্মসংস্থান বা বেঁচে থাকার রসদ সংগ্রহের উপায় না থাকায় বার্ধক্যে পৌঁছে সীমাহীন দুর্দশার মধ্যে পড়তে হয় তাঁদের। কারণ, তখন আর পর্বতারোহণ সম্ভব হয় না। এই পরিস্থিতিতে শেরপা শিশুদের এখন থেকেই কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে আগামীতে স্বনির্ভর করে তোলার উদ্যোগ নিয়েছে একটি বেসরকারি সংস্থা। সেই লক্ষ্যে ‌গত এপ্রিলে পথ চলা শুরু করেছে ‘প্রজেক্ট উন্নতি’ শীর্ষক প্রকল্প। ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় শেরপা পরিবারের বহু শিশু কম্পিউটার প্রশিক্ষণ নিতে শুরু করেছে। মিলেছে প্রাথমিক সাফল্যও। বেসরকারি সংস্থাটি শেরপা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (এসএম অ্যান্ড টিডব্লুএ) সহায়তায় দার্জিলিংয়ের লাম্বাদারায় চালু করেছে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রটি। সম্প্রতি সেখানে গিয়ে  সংস্থার প্রতিনিধিরা এক অনুষ্ঠানে কেন্দ্রের প্রশিক্ষক সরিতা রাইকে সংবর্ধনা দেন। বেসরকারি সংস্থার তরফে বিশিষ্ট পর্বতারোহী দেবরাজ দত্ত বলেন, ‘প্রজেক্ট উন্নতি শেরপা সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই আমাদের আশা। শেরপা জনগোষ্ঠীর শিশুদের যুগোপযোগী শিক্ষায় প্রশিক্ষিত করে আগামী দিনে তাদের সার্বিক উন্নয়নই লক্ষ্য।’ -নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ