Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

শেখ হাসিনার এবার ২১ বছরের কারাদণ্ড, সাজা পুত্র ও কন্যারও

ফাঁসির পর এবার কারাদণ্ড! বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনটি মামলায় মোট ২১ বছরের কারাদণ্ড দিল বাংলাদেশের একটি আদালত।

শেখ হাসিনার এবার ২১ বছরের কারাদণ্ড, সাজা পুত্র ও কন্যারও
  • ২৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ঢাকা:  ফাঁসির পর এবার কারাদণ্ড! বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনটি মামলায় মোট ২১ বছরের কারাদণ্ড দিল বাংলাদেশের একটি আদালত। পাশাপাশি হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকেও ৫ বছর কারাবাসের সাজা দিয়েছে আদালত। ঢাকার পূর্বাচলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ উঠেছিল হাসিনা ও তাঁর পুত্র-কন্যার বিরুদ্ধে। সেই মামলাতেই কারাদণ্ডের পাশাপাশি হাসিনাকে তিনটি মামলায় মোট ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৬ বছর করে মোট ১৮ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

Advertisement

ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মহম্মগ আবদুল্লাহ আল মামুন এদিন বলেছেন, ‘প্লটগুলির জন্য শেখ হাসিনা কোনও আবেদন করেননি। তাঁকে জমি বরাদ্দের বিষয়টি বেআইনি।’ এই তিন মামলার অভিযুক্তের সংখ্যা মোট ২০ জন।  তাদের মধ্যে একজনকে বেকসুর ঘোষণা করেছে আদালত। হাসিনা সরকারের আবাসন দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী শরিফ আহমেদকে ৬ বছর করে মোট ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাজা হয়েছে দপ্তরের সচিব মহম্মদ শহীদ উল্লা খন্দকারেরও। চলতি বছরের জানুয়ারি মাসে হাসিনার বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করেছিল বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। ১০ মার্চ সেই মামলাগুলির চার্জশিট পেশ হয়। তারই মধ্যে তিনটির রায় দিল আদালত। 
প্রসঙ্গত, মানবতা বিরোধী অপরাধের দায়ে ইতিমধ্যেই হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইবিউনাল। একই সাজা হয়েছে বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও। 

সম্পর্কিত সংবাদ