Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ইডি মামলায় জামিনের আবেদন শাহজাহানের

ইডি আধিকারিকদের উপর হামলা ও অশান্তির ঘটনায় তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই সেই মামলায় গ্রেপ্তার হয়েছেন  সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর ভাই আলমগির শেখ।

ইডি মামলায় জামিনের  আবেদন শাহজাহানের
  • ২৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  ইডি আধিকারিকদের উপর হামলা ও অশান্তির ঘটনায় তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই সেই মামলায় গ্রেপ্তার হয়েছেন  সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর ভাই আলমগির শেখ। সম্প্রতি সেই মামলায় জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। এবার ইডির দায়ের করা আর্থিক দুর্নীতি মামলাতেও জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শেখ শাহজাহান ও আলমগির শেখ। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবনা।

Advertisement
সম্পর্কিত সংবাদ