Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বন্যায় বিপর্যস্ত পাঞ্জাবের ১৫০০ পরিবারের দায়িত্ব নিলেন শাহরুখ

বন্যা বিপর্যস্ত পাঞ্জাব। এর মধ্যে সে রাজ্যের প্রায় ১৫০০টি পরিবারকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিলেন শাহরুখ খান। বৃহস্পতিবার বলিউড বাদশার স্বেচ্ছাসেবী সংস্থা মীর ফাউন্ডেশনের তরফে স্থানীয় এনজিওর সহযোগিতায় ওই পরিবারগুলির হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

বন্যায় বিপর্যস্ত পাঞ্জাবের ১৫০০ পরিবারের দায়িত্ব নিলেন শাহরুখ
  • ১২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অমৃতসর: বন্যা বিপর্যস্ত পাঞ্জাব। এর মধ্যে সে রাজ্যের প্রায় ১৫০০টি পরিবারকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিলেন শাহরুখ খান। বৃহস্পতিবার বলিউড বাদশার স্বেচ্ছাসেবী সংস্থা মীর ফাউন্ডেশনের তরফে স্থানীয় এনজিওর সহযোগিতায় ওই পরিবারগুলির হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। বিলি করা হয়েছে ওষুধ, খাবার, মশারি, ত্রিপল, বিছানা, সহ একাধিক প্রয়োজনীয় দ্রব্য। অমৃতসর, ফিরোজপুর সহ জলমগ্ন একাধিক জেলায় সেগুলি পৌঁছে গিয়েছে। অমৃতসরের ৫০০টি 

Advertisement

ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনে সাহায্য করার কথাও আগেই জানিয়েছিলেন শাহরুখ। সমাজমাধ্যমে বন্যাদুর্গতদের পাশে থাকার বার্তা দিয়ে কিং খান লেখেন, ‘পাঞ্জাবের এমন দৃশ্য 
থেকে আমার মন ভেঙে গিয়েছে। পাঞ্জাবের মনোবল যেন কখনও না ভাঙে।’ এর আগে অভিনেতা অক্ষয় কুমার, সলমন খান, সোনু সুদ, দিলজিৎ দোসাঞ্জের মতো তারকারাও পাঞ্জাবের পাশে দাঁড়িয়েছিলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ