শাহের হাতে পুজো উদ্বোধন: তরজায় তৃণমূল-বিজেপি
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোর উদ্বোধন করতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। কোন কোন পুজো শাহের হাত ধরে উদ্বোধন হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে। এই আবহে পুজো উদ্বোধনের পর্ব নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে। বুধবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ লিখেছেন, ‘লোকজন হবে না। তাই দক্ষিণ কলকাতায় বাতিল হল অমিত শাহের পুজো উদ্বোধন। ৮৭ নম্বরে সেবক 

Advertisement

সংঘে চতুর্থীর দুপুরে যাওয়ার কথা ছিল তাঁর। দিল্লি থেকে রাজ্য বিজেপিকে জানানো হয়েছে সেটা বাতিল। ফলে রইল বাকি দুই। লেবুতলা পার্ক আর সল্টলেকের হল ভাড়া করা পুজো।’ যদিও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য পালটা বলেন, ‘কুণাল ঘোষ কী বললেন, তা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। আমাদের কাছে খবর আছে, সেবক সংঘসহ তিনটি পুজোতেই যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেইরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে।’