নয়াদিল্লি: সাইবার অপরাধ, প্রতারণা থেকে জঙ্গি— কোনও পরিস্থিতিতেই রেয়াত নয় দুষ্কৃতীদের। তাঁদের আইনের মুখোমুখি হতেই হবে। সেজন্য কেন্দ্রীয় এজেন্সিগুলির মধ্যে সমন্বয়ের বজায় রাখতে হবে। রাজ্য ও কেন্দ্রীয় সংস্থার মধ্যে সমন্বয় এক্ষেত্রে একটা বড় সমস্যা। একযোগে কাজ করতে হবে, যাতে অপরাধীরা কিছুতেই পালিয়ে যেতে না পারে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি রাজ্যগুলির সংশোধনাগারের মান আন্তর্জাতিক স্তরে উন্নীত করার পক্ষেও সওয়াল করলেন। নিম্নমানের সংশোধনাগারের দোহাই দিয়ে যাতে অপরাধীরা বিদেশের আদালতে কোনও সুযোগ নিতে না পারে।



