Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এসএফআইয়ের বিকাশ ভবন অভিযান, উত্তেজনা সল্টলেকে

জয়েন্টের ফল প্রকাশ কবে? কলেজের ক্লাস শুরু কবে? এই প্রশ্ন নিয়ে ‘বিকাশ ভবন চলো’ ডাক দিয়েছিল এসএফআই। মিছিল সল্টলেকের বিকাশ ভবনের সামনে আসতেই মঙ্গলবার দুপুরে পুলিস তাঁদের ধরপাকড় শুরু করে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে সল্টলেকে।

এসএফআইয়ের বিকাশ ভবন অভিযান, উত্তেজনা সল্টলেকে
  • ২০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জয়েন্টের ফল প্রকাশ কবে? কলেজের ক্লাস শুরু কবে? এই প্রশ্ন নিয়ে ‘বিকাশ ভবন চলো’ ডাক দিয়েছিল এসএফআই। মিছিল সল্টলেকের বিকাশ ভবনের সামনে আসতেই মঙ্গলবার দুপুরে পুলিস তাঁদের ধরপাকড় শুরু করে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে সল্টলেকে।

Advertisement

এদিনই করুণাময়ীতে ২০২২ প্রাথমিক টেট পরীক্ষার্থীরা ফলপ্রকাশের দাবিতে জমায়েত করেন। সেখানেও পুলিস ধরপাকড় করে বলে খবর। এসএফআইয়ের দাবি, করুণাময়ী থেকেই তাঁদের নেতৃত্বকে আটক করে পুলিস। বিকাশ ভবনের সামনে পরিস্থিতি সামাল দিলেও, কিছুক্ষণ পরে উত্তর বিধাননগর থানার সামনে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে’র বক্তব্য, ‘উত্তর বিধাননগর, বাগুইআটি ও ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অন্যান্যদের ধরে নিয়ে গিয়েছে। সেজন্যই উত্তর বিধাননগর থানায় আসছিলাম। রাস্তা থেকে আমাদের ধরে নিয়ে গেল। জয়েন্টের ফল কবে প্রকাশিত হবে? ক্লাস কবে শুরু হবে? জানতে চাওয়ায় পুলিস আমাদের গায়ে হাত তুলল। মহিলাদের উপর অত্যাচার করল।’ সূত্রের খবর, প্রায় ৫০ জনকে আটক করেছিল পুলিস। পরে সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে, এদিন দুপুরে বামফ্রন্টের বৈঠক বসেছিল। সূত্রের খবর, ১৯৭৭ সালের আসন বিন্যাস ছেড়ে নতুন বিন্যাসের প্রস্তাব শরিকদলগুলি জমা দিয়েছে। আগামীতে বামফ্রন্টের অন্যান্য দলগুলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবে সিপিএম। তারপরেই আসন বিন্যাস পরিষ্কার হবে। অন্যান্য দলের সঙ্গে আসন সমঝোতার বিষয়টিও ভাবা হচ্ছে।  নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ