Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ-কাল শিয়ালদহ শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল

দমদম জংশন রেল স্টেশনের ট্র্যাকে জরুরি সংস্কার কাজের জন্য আজ ও কাল অর্থাৎ শনি ও রবিবার মিলিয়ে ৩১টি ট্রেন বাতিল থাকবে।

আজ-কাল শিয়ালদহ শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল
  • ৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দমদম জংশন রেল স্টেশনের ট্র্যাকে জরুরি সংস্কার কাজের জন্য আজ ও কাল অর্থাৎ শনি ও রবিবার মিলিয়ে ৩১টি ট্রেন বাতিল থাকবে। আজ মধ্যরাত ১২টা ১০ মিনিট থেকে ররিবার ভোর সাতটা ১০ মিনিট পর্যন্ত টানা সাত ঘণ্টা বিদ্যুৎসংযোগ বন্ধ থাকবে। তার জেরে সপ্তাহের শেষে একাধিক লোকাল ট্রেন চলাচল ব্যাহত হবে। আজ বাতিল থাকবে এক জোড়া ট্রেন। আগামী কাল চলবে না একজোড়া। সংশ্লিষ্ট ট্রেনের নম্বর হল, শিয়ালদহ-ডানকুনি (আপ-ডাউন) ৩২২৪৯, ৩২২৫২। রবিবার ২৯টি ট্রেন বাতিল থাকবে। সেগুলির নম্বর হল, শিয়ালদহ-হাবড়া (আপ-ডাউন) ৩৩৬৫১, ৩৩৬৫৩, ৩৩৬৫২, ৩৩৬৫৪। শিয়ালদহ-দত্তপুকুর (ডাউন) ৩৩৬১২। শিয়ালদহ-বনগাঁ জংশন (আপ-ডাউন) ৩৩৮১১, ৩৩৮১৭, ৩৩৮২৪, ৩৩৮২৬। শিয়ালদহ-বারাসত (আপ-ডাউন) ৩৩৪৩১, ৩৩৪৩২। শিয়ালদহ-ডানকুনি (আপ-ডাউন) ৩২২২১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭, ৩২২১৯, ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০। শিয়ালদহ-কল্যাণী সীমান্ত (ডাউন) ৩১৩১২। শিয়ালদহ-নৈহাটি (আপ-ডাউন) ৩১৪১১, ৩১৪১৫, ৩১৪১২, ৩১৪১৪, ৩১৪২২। কামাগাতামারু বজবজ–শিয়ালদহ (আপ) ৩৪১১৭। নৈহাটি-কল্যাণী সীমান্ত (আপ) ৩১১৯১। অন্যদিকে আগামী কাল, রবিবার শিয়ালদহ দক্ষিণ শাখায় এক জোড়া লক্ষ্মীকান্তপুর-নামখানা (৩৪৯৩৫, ৩৪৯১৪)।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ