


নয়াদিল্লি: মাথাপিছু আয় ১ লক্ষ ডলারের বেশি— ইউরোপের এমন দেশগুলির সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ফলে ভারতের সামনে সমৃদ্ধির নতুন দুয়ার খুলে গিয়েছে। জানালেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। তাঁর মতে, এর ফলে ভারতীয় কৃষক, মত্স্যজীবী এবং মাঝারি ও ছোটো শিল্পগুলি লাভবান হচ্ছে। বার্লিন গ্লোবাল ডায়ালগে যোগ দিয়ে জার্মানিতে গিয়েছেন পীযূষ। তিনি জানান, সুইৎজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড ও লিচেনস্টাইনের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করেছে ভারত। দেশগুলি ভারতে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে। এর ফলে দেশে অন্তত ১০ লক্ষ কর্মসংস্থান হবে।