Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

নেপালে বাস দুর্ঘটনা, সাত ভারতীয়র মৃত্যু

নেপালে মন্দির দর্শন করে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় গন্ডাকি প্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায় একটি বাস।

নেপালে বাস দুর্ঘটনা, সাত ভারতীয়র মৃত্যু
  • ১৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কাঠমাণ্ডু: নেপালে মন্দির দর্শন করে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় গন্ডাকি প্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায় একটি বাস। প্রাণ হারালেন বাসের আরোহী সাত ভারতীয় পুণ্যার্থী। আহত আরও সাতজন। বর্তমানে তাঁরা আনবুখাইরেনির একটি হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদের মধ্যে দু’জন মহিলা। মৃতদের পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন মুথু কুমার, আনামালিক, মীনাক্ষী, শিবগামী, বিজয়াল, মীনা ও তামিলারসি। 

Advertisement

দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। গোর্খা জেলার ট্রাফিক পুলিশের প্রধান সুরজ আরিয়াল জানান, মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন ওই তীর্থযাত্রীরা। গোর্খা জেলায় বৈদ্যুতিক বাসটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। সংবাদমাধ্যম সূত্রের খবর, বাস চালক অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ