Bartaman Logo
৮ জুন, ২০২৬

পুরীতে সেবায়েত খুন

স্নান যাত্রার মধ্যেই হাড়হিম করা হত্যাকান্ড পুরীতে। রাস্তার ধারে মিলল জগন্নাথ মন্দিরের সেবায়েতের ক্ষতবিক্ষত লাশ। বুধবার সকালে রবিনি চৌরা এলাকায় ৮৩ বছর বয়সী সেবায়েতের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুরীতে সেবায়েত খুন
  • ১৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পুরী:  স্নান যাত্রার মধ্যেই হাড়হিম করা হত্যাকান্ড পুরীতে। রাস্তার ধারে মিলল জগন্নাথ মন্দিরের সেবায়েতের ক্ষতবিক্ষত লাশ। বুধবার সকালে রবিনি চৌরা এলাকায় ৮৩ বছর বয়সী সেবায়েতের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জগন্নাথ দিক্ষীত নামে ওই সেবায়েতকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিসের। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্নানযাত্রা উপলক্ষ্যে বুধবার সকাল থেকেই সাজো সাজো রব ছিল জগন্নাথধাম পুরীতে। তারই মধ্যে পুরীর গুডিয়া শাহী এলাকার রবিনি চৌরা এলাকায় সাত সকালে উদ্ধার হয়  ওই সেবায়েতের নিথর দেহ। জানা যাচ্ছে, তিনি  মন্দিরের রাঁধুনির দায়িত্বে ছিলেন। বুধবার সকালেও তিনি জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন বলে জানিয়েছেন নিহতের পরিবাররে সদস্য।  বুধবার যখন নিহত সেবায়েতের দেহ উদ্ধার হয় তখন রক্তে ভেসে যাচ্ছিল গোটা এলাকা।

Advertisement
সম্পর্কিত সংবাদ