ক্রাইস্টচার্চ: নিউজিল্যান্ডকে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ৩-২ ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা। বুধবার নির্ণায়ক ম্যাচে ৩৩ রানে জয়ী সফরকারী দল। প্রথমে ব্যাট করে প্রোটিয়ারা ৪ উইকেটে তুলেছিল ১৮৭। কোনর এসতেরহুইজেন মাত্র ৩৩ বলে করেন ৭৫। ৫টি চার ও ৬টি ছক্কা হাঁকান তিনি। এসতেরহুইজেনই ম্যাচের সেরা। সিরিজের সেরাও তিনি। রান পান রুবিন হেরম্যান (৩৯), উইয়ান মুল্ডারও (৩১)। জবাবে ৮ উইকেটে কিউয়িদের সংগ্রহ ১৫৪। সর্বাধিক ৩৬ বেভন জেকবসের। জেরাল্ড কোয়েৎজি (২-২১), উইয়ান মুল্ডার (২-২৮), ওটনেল বার্টম্যানরা (২-৩৩) বল হাতে সফল।



