Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

যৌন নির্যাতনের দুই ঘটনায় সাজা ঘোষণা

দুটি পৃথক যৌন নির্যাতনের ঘটনায় সাজা হল দুই অভিযুক্তের। গত বছর এপ্রিল মাসে ফলতায় ও উস্তিতে ১০ বছর আগে ঘটনা দুটি ঘটেছিল।

যৌন নির্যাতনের দুই ঘটনায় সাজা ঘোষণা
  • ১৯ জুলাই, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দুটি পৃথক যৌন নির্যাতনের ঘটনায় সাজা হল দুই অভিযুক্তের। গত বছর এপ্রিল মাসে ফলতায় ও উস্তিতে ১০ বছর আগে ঘটনা দুটি ঘটেছিল। ডায়মন্ডহারবার আদালত ফলতার ঘটনায় অভিযুক্ত দীপাঞ্জন মণ্ডলকে ২০ বছর সশ্রম কারাদণ্ড এবং উস্তির ঘটনায় সইফুদ্দিন মোল্লা ওরফে বাবুলালকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন ডায়মন্ডহারবার পুলিস জেলার অতিরিক্ত সুপার মিতুনকুমার দে। তিনি বলেন, ফলতায় গৃহশিক্ষিকার বাড়িতে টিউশন পড়তে গিয়েছিল পাঁচ নাবালিকা। অভিযোগ, ওই শিক্ষকের অনুপস্থিতিতে তাঁর ছেলের হাতে যৌন নির্যাতনের শিকার হতে হয় ওই ছাত্রীদের। অন্যদিকে, ১০ বছর আগে উস্তিতে মাঠে গোরু চড়িয়ে ফেরার সময় যৌন নির্যাতনের শিকার হয় এক নাবালিকা। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিস। এরপর অভিযুক্ত সইফুদ্দিন মোল্লা ওরফে বাবুলালকে গ্রেপ্তার করা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ