Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ন্যূনতম পেনশন বৃদ্ধির জন্য ফের রাস্তায় প্রবীণরা

পিএফে পেনশন বৃদ্ধির ইশ্যুতে অনড় মনোভাব দেখাচ্ছে কেন্দ্রীয় সরকার। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে বিজেপি জানিয়েছিল, তৃতীয়বার ক্ষমতায় আসলে শ্রমিক কল্যাণকে বিশেষ গুরুত্ব দেবে নরেন্দ্র মোদি সরকার।

ন্যূনতম পেনশন বৃদ্ধির জন্য ফের রাস্তায় প্রবীণরা
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পিএফে পেনশন বৃদ্ধির ইশ্যুতে অনড় মনোভাব দেখাচ্ছে কেন্দ্রীয় সরকার। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে বিজেপি জানিয়েছিল, তৃতীয়বার ক্ষমতায় আসলে শ্রমিক কল্যাণকে বিশেষ গুরুত্ব দেবে নরেন্দ্র মোদি সরকার। আশা ছিল, ন্যূনতম পেনশনের অঙ্ক বাড়বে। কিন্তু এখনও পর্যন্ত কিছুই হয়নি। এর প্রতিবাদে আজ ২৫ সেপ্টেম্বর দেশজুড়ে এমপ্লয়িজ প্রভিডেন্ড ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) আঞ্চলিক অফিসগুলিতে বিক্ষোভ সমাবেশ করবেন পেনশনভোগীরা। ইপিএস-৯৫ পেনশনভোগীদের সর্বভারতীয় সংগঠন ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি তপন দত্ত বলেন, আমরা ওইদিন এরাজ্যেও আমরা বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। ওইদিন সল্টলেকের ইপিএফও অফিসের সামনে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত পর্যন্ত ধরনা চলবে। শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে তা হবে দুপুর ১টা থেকে ৪টে পর্যন্ত। সামনেই হরিয়ানা, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। এছাড়া আছে বেশ কয়েকটি উপনির্বাচন। ভোটের আগে সরকারের উপর চাপ বাড়ানোই আমাদের অন্যতম উদ্দেশ্য। সংগঠনের ন্যাশনাল ফিনান্স কমিটির সভাপতি অমিয়কুমার দাস বলেন, আমাদের দাবির ব্যাপারে স্বয়ং প্রধানমন্ত্রী দু-বার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কিছু‌ই হয়নি। তাই রাস্তায় নেমে আন্দোলন ছাড়া আমাদের উপায় নেই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ