Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

গণেশ চতুর্থীতে বিশেষ অফার সেনকো গোল্ডের

গণেশ চতুর্থীতে বিশেষ অফার ও ডিজাইনের গয়না আনল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। সোনা, হিরে এবং প্ল্যাটিনামের সম্ভারগুলিতে থাকছে বনেদিয়ানা ও আধুনিকতার মিশেল।

গণেশ চতুর্থীতে বিশেষ অফার সেনকো গোল্ডের
  • ২৬ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গণেশ চতুর্থীতে বিশেষ অফার ও ডিজাইনের গয়না আনল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। সোনা, হিরে এবং প্ল্যাটিনামের সম্ভারগুলিতে থাকছে বনেদিয়ানা ও আধুনিকতার মিশেল। সংস্থার এমডি ও সিইও শুভঙ্কর সেন বলেন, আমাদের গয়নাগুলির প্রতিটিই ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ছাপ বহন করে। গণেশ চতুর্থী উপলক্ষ্যে ক্রেতারা সোনার গয়নার মজুরিতে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। প্রতি গ্রাম সোনার দামের ক্ষেত্রে নগদ ১০০ টাকা ছাড় মিলবে। হিরের গয়নার মজুরির উপর ২৫ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে। হিরের দামের উপর ক্রেতারা ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এছাড়াও রূপোর গয়নার মজুরিতেও ১০ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে। পাশাপাশি থাকছে আরও বেশ কিছু অফার। আগামী ৩১ আগস্ট পর্যন্ত সুবিধাগুলি পাবেন ক্রেতারা। সংস্থার ডিরেক্টর এবং বিপণন ও ডিজাইন বিভাগের প্রধান জয়িতা সেন জানিয়েছেন, গণেশ চতুর্থী হিসেবে তাঁরা সোনা ও হিরের তৈরি নতুন পেনডেন্ট এনেছেন, যেগুলি হালকা ও অত্যন্ত আকর্ষণীয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ