Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সেমিকন্ডাক্টর: মার্কিন সংস্থার সঙ্গে মউ স্বাক্ষর আইআইটি খড়্গপুরের

গবেষণা ও শিল্পক্ষেত্রে বাংলা তথা ভারতের মুকুটে জুড়ল নতুন পালক। সৌজন্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি), খড়্গপুর।

সেমিকন্ডাক্টর: মার্কিন সংস্থার সঙ্গে মউ স্বাক্ষর আইআইটি খড়্গপুরের
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গবেষণা ও শিল্পক্ষেত্রে বাংলা তথা ভারতের মুকুটে জুড়ল নতুন পালক। সৌজন্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। সেমি কন্ডাক্টর ও কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে গবেষণা ক্ষেত্রকে আরও মজবুত করতে নয়া পদক্ষেপ নিল বাংলার এই শিক্ষাপ্রতিষ্ঠান। বৃহস্পতিবার কলকাতার আমেরিকান সেন্টারে মার্কিন প্রযুক্তি সংস্থা সানটেক গ্লোবালের সঙ্গে মউ স্বাক্ষর করল তারা। শিক্ষা-গবেষণা ক্ষেত্রে ভারত ও আমেরিকার দুই নামজাদা সংস্থার এই মেলবন্ধন বিশেষ গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন মার্কিন কনসাল জেনারেল ক্যাথি জাইলস-ডিয়াজ।

Advertisement

দুই প্রতিষ্ঠানের মধ্যের এই পদক্ষেপ গবেষণাক্ষেত্রে ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশাবাদী সানটেক গ্লোবালের চেয়ারম্যান তথা সিইও ডঃ সন্তোষ মুখোপাধ্যায়ও। তিনি জানান, এই পদক্ষেপকে শুধুমাত্র একটি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র হিসেবে দেখলে ভুল হবে। এর মধ্যে দিয়ে আমরা যেমন সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম প্রযুক্তির নকশা, প্রোটোটাইপ তৈরি করে বিশ্বের বাজারে আনব, তেমনই কলকাতায় গড়ে উঠবে বিশ্বমানের এআই ও সেমিকন্ডাক্টর কেন্দ্র। জানা গিয়েছে, গবেষণা কেন্দ্র তৈরির জন্য ইতিমধ্যে নিউটাউনে ১৫ একর জমি চিহ্নিত করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৮ সালের জানুয়ারি মাসের মধ্যে পুরোদমে কাজ শুরু করা যাবে বলেও আশা প্রকাশ করেন সন্তোষবাবু। সানটেক গ্লোবালের সঙ্গে মউ স্বাক্ষরের পর আইআইটি খড়্গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তী জানান, এই পদক্ষেপের ফলে ভারত ও আমেরিকা উভয় দেশই সেমিকন্ডাক্টর ও কোয়ান্টাম গবেষণা ক্ষেত্রে লাভবান হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ