Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

গোপনে বাগদান?

গোপনে বাগদান সারলেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোণ্ডা? আপাতত এই জল্পনাতেই সরগরম ইন্ডাস্ট্রি। দীর্ঘদিন ধরেই তাঁদের প্রেমের গুঞ্জন চলছে।

গোপনে বাগদান?
  • ৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গোপনে বাগদান সারলেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোণ্ডা? আপাতত এই জল্পনাতেই সরগরম ইন্ডাস্ট্রি। দীর্ঘদিন ধরেই তাঁদের প্রেমের গুঞ্জন চলছে। এবার তাতেই পাকাপাকিভাবে সিলমোহর পড়ল বলে মনে করছেন অনুরাগীদের একাংশ। কেন আচমকা রশ্মিকা ও বিজয়ের বাগদানের জল্পনা? সমাজমাধ্যমে অভিনেত্রীর বেশ কয়েকটি ছবি ছড়িয়েছে। তবে ছবিতে নজর কেড়েছে আঙুলের আংটি। অনামিকায় জ্বলজ্বল করছে হীরের আংটি। সেই ছবি ছড়াতেই যাবতীয় গুঞ্জন ফের মাথাচাড়া দিয়েছে। চলতি বছরের জুন মাস নাগাদ খবর রটেছিল, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রশ্মিকা ও বিজয়। যদিও সেই জল্পনায় জল ঢেলেছিলেন দুই তারকাই। দীর্ঘদিন ধরে তাঁদের প্রেম নিয়ে গুঞ্জন ছড়ালেও দু’জনেই অবশ্য মুখে কুলুপ এঁটেছেন। কবে তাঁরা সম্পর্কের বিষয়ে মুখ খুলবেন, তার অপেক্ষায় ভক্তরা। এই আবহে ফের জুটি বাঁধতে চলেছেন তাঁরা। একটি ছবির জন্য নাকি চুক্তিবদ্ধ হয়েছেন বিজয় ও রশ্মিকা।     

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ