Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রবিবার সারাদিন বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

আগামী রবিবার ফের দ্বিতীয় হুগলি সেতুতে বন্ধ থাকবে যান চলাচল। ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত দুই মুখেই কোনও যান চলাচল হবে না।

রবিবার সারাদিন বন্ধ দ্বিতীয় হুগলি সেতু
  • ১৪ নভেম্বর, ২০২৫ ১৮:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী রবিবার ফের দ্বিতীয় হুগলি সেতুতে বন্ধ থাকবে যান চলাচল। ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত দুই মুখেই কোনও যান চলাচল হবে না। ভোর থেকে ১৬ ঘণ্টার জন্য এই বিধিনিষেধ আরোপ করেছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ। বিকল্প পথ হিসেবে হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারবেন যাত্রীরা। বৃহস্পতিবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে লালবাজার। তাতে জানানো হয়েছে, রাত ৯টার পর ফের দ্বিতীয় হুগলি সেতু সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। গত রবিবারও ভোর থেকে ৮টা ঘণ্টার জন্য বন্ধ ছিল সেতু। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ