Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শিয়ালদহ ডিভিশন: অ্যাপে লোকাল ট্রেনের টিকিট কাটার ঝোঁক বাড়ছে

শিয়ালদহ ডিভিশনে প্রতিদিন প্রায় ১৮ থেকে ২০ লক্ষ যাত্রী যাতায়াত করেন। যাঁর মধ্যে অধিকাংশই নিত্যযাত্রী। মূলত লোকাল ট্রেনে সফর করেন তাঁরা।

শিয়ালদহ ডিভিশন: অ্যাপে লোকাল ট্রেনের টিকিট কাটার ঝোঁক বাড়ছে
  • ২৮ জুলাই, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ ডিভিশনে প্রতিদিন প্রায় ১৮ থেকে ২০ লক্ষ যাত্রী যাতায়াত করেন। যাঁর মধ্যে অধিকাংশই নিত্যযাত্রী। মূলত লোকাল ট্রেনে সফর করেন তাঁরা। এই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই টিকিট ব্যবস্থায় একাধিক উদ্ভাবনী কৌশল নিয়েছে রেল। ডিজিটাল ব্যবস্থায় মোবাইল-অন-ইউটিএস অ্যাপ ডাউনলোড করে বাড়িতে বসেই অনলাইনে লোকাল ট্রেনের টিকিট কাটতে পারছেন যাত্রীরা। ঝঞ্ঝাটহীন এই ব্যবস্থা অনেক বেশি আর্থিকভাবে সাশ্রয়ী। কারণ, রিচার্জ করার সময় আর-ওয়ালেটে তিন শতাংশ বোনাস মেলে। অর্থাৎ বাড়তি রাইডের সুবিধা পাওয়া যায়। আরও বেশি সংখ্যক যাত্রীদের মধ্যে এই নয়া ব্যবস্থাকে জনপ্রিয় করতে বিশেষ প্রচারের কর্মসূচি নিয়েছে শিয়ালদহ ডিভিশন। রেলের পরিসংখ্যান বলছে, গত ১৫ দিনে ৭৫ হাজার যাত্রী এই অ্যাপ মোবাইলে ডাউনলোড করেছেন। ৪১ লক্ষ ৫৯ হাজার ৫২৮ জন যাত্রী মোবাইল-অন-ইউটিএস অ্যাপ থেকে ২ কোটি ২৭ লক্ষ ৮৬ হাজার ৬৮৫ টাকার টিকিট কেটেছেন।  ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ