Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সেন্ট্রাল অ্যাভিনিউয়ে গাড়ির ধাক্কা, মৃত্যু স্কুটার আরোহীর

মধ্যরাতে মহম্মদ আলি পার্কের সামনে ভয়াবহ দুর্ঘটনা। গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক স্কুটার আরোহীর। মৃতের নাম আহসান উল হক (৫৫)।

সেন্ট্রাল অ্যাভিনিউয়ে গাড়ির ধাক্কা, মৃত্যু স্কুটার আরোহীর
  • ৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মধ্যরাতে মহম্মদ আলি পার্কের সামনে ভয়াবহ দুর্ঘটনা। গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক স্কুটার আরোহীর। মৃতের নাম আহসান উল হক (৫৫)। নাদিয়াল থানা এলাকার বাসিন্দা তিনি। শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপর একটি গাড়ি তাঁর বাইকে ধাক্কা দেয়। রাস্তা ফাঁকা থাকার সুযোগে ঘটনাস্থল থেকে চম্পট দেয় গাড়িটি। এদিকে, স্কুটার থেকে ছিটকে পড়েন প্রৌঢ়। মাথায় হেলমেট থাকলেও গুরুতর চোট লাগে তাঁর। 

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হেড কোয়ার্টার্স ট্রাফিক গার্ড ও জোড়াসাঁকো থানার পুলিস। রক্তাক্ত অবস্থায় প্রৌঢ়কে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মামলা রুজু করেছেন তদন্তকারীরা। পুলিস জানিয়েছে, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তা খতিয়ে দেখে গাড়িটিকে চিহ্নিতও করা হয়েছে। গাড়ি মালিককে নোটিস পাঠিয়ে থানায় ডাকা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ