Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কুসংস্কারের বিরুদ্ধে যুক্তিবাদ প্রসারের লক্ষ্যে উদযাপিত বিজ্ঞানমনস্কতা দিবস

অক্ষয়কুমার দত্তর জন্মদিন ১৫ জুলাই। সেদিন থেকে শুরু করে নরেন্দ্র দাভোলকরের মৃত্যুদিন, ২০ আগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে বিজ্ঞানমনস্কতা প্রচার অভিযান চালিয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।

কুসংস্কারের বিরুদ্ধে যুক্তিবাদ প্রসারের লক্ষ্যে উদযাপিত বিজ্ঞানমনস্কতা দিবস
  • ২১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অক্ষয়কুমার দত্তর জন্মদিন ১৫ জুলাই। সেদিন থেকে শুরু করে নরেন্দ্র দাভোলকরের মৃত্যুদিন, ২০ আগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে বিজ্ঞানমনস্কতা প্রচার অভিযান চালিয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। বুধবার অভিযানের শেষ দিন জাতীয় বিজ্ঞানমনস্কতা দিবসে রাজাবাজার সায়েন্স কলেজ থেকে নোনাপুকুর ট্রাম ডিপো পর্যন্ত শোভাযাত্রা হয়। অন্যদিকে ইন্ডিয়া মার্চ ফর সায়েন্সের উদ্যোগে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত আরও একটি শোভাযাত্রা হয়। উদ্দেশ্য, কুসংস্কারের বিরুদ্ধে যুক্তিবাদের প্রসার ঘটানো।

Advertisement

শোভাযাত্রায় যোগ দেন বিজ্ঞানী, অধ্যাপক, পড়ুয়া ও পরিবেশ কর্মীরা। সায়েন্স কলেজের সামনে বিজ্ঞান মঞ্চ একটি সংক্ষিপ্ত সভা করে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে মিছিল শুরুর আগে ইন্ডিয়া মার্চ ফর সায়েন্সের উদ্যোগে একটি সভা হয়। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী বলেন, ‘আমরা সমাজের মধ্যে বিজ্ঞান সংস্কৃতি তুলে ধরতে চাই। আমরা যা দেখছি তা যেন বিজ্ঞান মনস্কতার চোখে দেখি, এই চেতনাই রাজ্যজুড়ে তুলে ধরেছি।’ তিনি জানান, মেঘনাদ সাহা, জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, রবীন্দ্রনাথ ঠাকুরদের হাত ধরে বিজ্ঞানমনস্কতার বিজয়রথ শুরু হয়েছিল এই বাংলায়। সেই সময়ের চেতনা আজ অনেকাংশে ভাঙছে। এই বিষয়টাই সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা চলছে। এর পাশাপাশি বিজ্ঞান মঞ্চ জানিয়েছে, কুসংস্কার, অন্ধ বিশ্বাসের বিরুদ্ধে লড়াই করেছিলেন দাভোলকর। ২০১৩ সালের ২০ আগস্ট পুনের রাস্তায় তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়। তাঁর মৃত্যুর পর মহারাষ্ট্রে কালোজাদু বিরোধী আইন লাগু হয়। মঞ্চ এই আইন সারা দেশে লাগু করার দাবি জানিয়েছে। 

সম্পর্কিত সংবাদ