Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

‘ফুটবল বাঁচান’, ফিফা’র কাছে আবেদন সুনীলদের

সেভ ইন্ডিয়ান ফুটবল। অচলাবস্থা কাটাতে এবার ফিফার হস্তক্ষেপ দাবি করলেন ফুটবলাররা। সুনীল ছেত্রী, হুগো বোমাস, সন্দেশ ঝিংগান, প্রীতম কোটাল, গুরপ্রীত সিংয়ের মতো একঝাঁক প্রথম সারির ফুটবলার সোশ্যাল সাইটে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন।

‘ফুটবল বাঁচান’, ফিফা’র কাছে আবেদন সুনীলদের
  • ৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সেভ ইন্ডিয়ান ফুটবল। অচলাবস্থা কাটাতে এবার ফিফার হস্তক্ষেপ দাবি করলেন ফুটবলাররা। সুনীল ছেত্রী, হুগো বোমাস, সন্দেশ ঝিংগান, প্রীতম কোটাল, গুরপ্রীত সিংয়ের মতো একঝাঁক প্রথম সারির ফুটবলার সোশ্যাল সাইটে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। বয়ানের সারমর্ম— খাদের কিনারায় ভারতীয় ফুটবল। কেরিয়ার চরম অনিশ্চিত। এমন অবস্থায় একমাত্র ফিফার (বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা)  হস্তক্ষেপই তাঁদের শেষ আশা। ফিফা বরাবর ফুটবলাদের চাওয়া-পাওয়াকেই বাড়তি গুরুত্ব দিয়েছে। সেক্ষেত্রে ফুটবলারের রুটি-রুজির প্রশ্নে তারা বাড়তি উদ্যোগ নিলে অবাক হওয়ার থাকবে না। কয়েকদিন আগে ভারত সফরে এসেছিলেন লায়োনেল মেসি। মুম্বইয়ে এক অনুষ্ঠানে সুনীল ছেত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় আর্জেন্তাইন ফুটবলারের। আন্তর্জাতিক স্তরে ভারতের সর্বাধিক স্কোরার সুনীল। এবার দেশের ফুটবল বাঁচাতে তাঁকেই বার্তা দিতে হচ্ছে! অনেকেরই ধারণা, ফুটবলারদের এমন বার্তার ফলে আরও চাপ বাড়ল ফেডারেশনের উপর। 

Advertisement

এদিকে, ফুটবলে জট কাটাতে তিন সদস্যের কমিটি নিয়োগ করেছিল ফেডারেশন। শোনা যাচ্ছে, তাদের মেয়াদ বাড়তে পারে। চলতি সপ্তাহেই নতুন দরপত্র ছাড়ার প্রস্তুতি তুঙ্গে। পাশাপাশি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছেও নিজেদের রিপোর্ট পাঠাচ্ছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। ফুটবল না হলে শাসক দল অর্থাৎ গেরুয়া শিবিরের ইমেজেও বড় ধাক্কা। মান বাঁচাতে তাঁরা কি ব্যাট হাতে ক্রিজে নামবেন?

Advertisement
সম্পর্কিত সংবাদ