Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অনুশীলন ম্যাচ খেলবেন সাউলরা, মিনি ডার্বির প্রস্তুতি শুরু সবুজ-মেরুনের

মাঝে আর একদিন। বৃহস্পতিবার ডুরান্ড কাপে অভিযান শুরু করছে মোহন বাগান। যুবভারতীতে লিস্টনদের প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং।

অনুশীলন ম্যাচ খেলবেন সাউলরা, মিনি ডার্বির প্রস্তুতি শুরু সবুজ-মেরুনের
  • ৩০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাঝে আর একদিন। বৃহস্পতিবার ডুরান্ড কাপে অভিযান শুরু করছে মোহন বাগান। যুবভারতীতে লিস্টনদের প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং। অভিষেক, আপুইয়ারা কি প্রথম ম্যাচ খেলবেন? আসলে মোহন বাগানের সিনিয়র দলের অনুশীলন এক সপ্তাহও গড়ায়নি। তাই ম্যাচ ফিট হতে কিছুটা সময় লাগবে। অনুশীলনে ইঙ্গিত, সিনিয়র ও জুনিয়র ফুটবলার মিশিয়ে দল গড়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি সুহেল, গ্লেন, দীপ্যেন্দু, কিয়ানরা তো রয়েইছেন। তাদের দিয়েই মেহরাজ ব্রিগেডের বিরুদ্ধে রোলার চালাতে চায় মোহন বাগান। চিফ কোচ হোসে মোলিনা ও অন্যান্য বিদেশিরা আগস্টের শুরুতে কলকাতায় আসছেন। সেক্ষেত্রে ডায়মন্ডহারবার এফসি’র বিরুদ্ধে পুরো দল খেলানোর প্রবল সম্ভাবনা। তবে নির্ধারিত সূচি মেনেই ফিটনেস ট্রেনিং করছেন সবাই। রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার রাউল আসেন্সিওর সঙ্গে মোহন বাগানের আলবার্তোর অনুশীলনের ভিডিও মুহূর্তে ভাইরাল। যাই হোক, প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিংয়ের অবস্থা বড়ই করুণ। ঘরোয়া লিগ ও ডুরান্ড কাপ মিলিয়ে টানা ৫ ম্যাচে হার মেহরাজ ব্রিগেডের। রেড রোডের পাশের ক্লাবের ইতিহাসেও যা বিরল। তবু শক্তিশালী প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়তে চান কোচ মেহরাজউদ্দিন। তাঁর কাজটা বেশ কঠিন। সীমিত রসদ নিয়ে দল নামাতে হিমশিম খাচ্ছে টিম ম্যানেজমেন্ট।

Advertisement

এদিকে, ডুরান্ড কাপের প্রথম ম্যাচে বড় জয় তুলে নিয়েছে ইস্ট বেঙ্গল। অস্কার ব্রিগেডের পরের প্রতিপক্ষ নামধারী এফসি। আগামী ৬ আগস্ট ম্যাচের আগে বেশ কয়েকদিন সময় পাচ্ছেন অস্কার। দলকে ফিট করতে ম্যাচ প্র্যাকটিসে জোর দিতে চান তিনি। বুধবার সকালে ভবানীপুরের বিরুদ্ধে খেলবে লাল-হলুদ ব্রিগেড। মিগুয়েল, হামিদ, কেভিনের মতো বিদেশি ফুটবলারকে কিছু সময় খেলানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। আসলে ডুরান্ড কাপকে পাখির চোখ করেছেন স্প্যানিশ কোচ। নক-আউটের আগে সবাইকে ফিট করতে মরিয়া তিনি। তবে প্র্যাকটিস মাঠ নিয়ে সমস্যা রয়েছে। প্রবল বৃষ্টিতে অধিকাংশ মাঠ বেহাল। বাধ্য হয়ে যুবভারতী ছেড়ে রাজারহাটের সেন্টার ফর এক্সেলেন্সে ছুটতে হচ্ছে গিল,  মহেশদের। 
এদিকে, ঘরোয়া লিগে নতুন দায়িত্বে দেখা যাবে মেহতাব হোসেনকে। প্রিমিয়ার ডিভিশনে রেলওয়ে এফসি’র কোচ হলেন এই প্রাক্তন ফুটবলার।

Advertisement
সম্পর্কিত সংবাদ